AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Airport: ধাঁধিয়ে যাচ্ছে চোখ! কলকাতায় নামার মুখেই বিপদে এয়ার ইন্ডিয়ার বিমান

Kolkata Airport: লেজার লাইটের কারণে বারবার এই ধরনের বিভ্রান্তিতে পড়তে হচ্ছে পাইলটদের। মাঝ আকাশে এমন পরিস্থিতি কতটা ঝুঁকি ডেকে আনতে পারে, সে কথাই বলছেন বিশেষজ্ঞরা।

Kolkata Airport: ধাঁধিয়ে যাচ্ছে চোখ! কলকাতায় নামার মুখেই বিপদে এয়ার ইন্ডিয়ার বিমান
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: May 14, 2024 | 11:51 PM
Share

কলকাতা: বারবার সতর্ক করা সত্ত্বেও কোনও লাভ হচ্ছে না। একই ঘটনার মুখে পড়তে হচ্ছে বিমানগুলিকে। বারবার বিপদের মুখ থেকে ফিরে আসছে বিমান। তবে এই ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন পুলিশ প্রশাসন। ফের একবার ককপিটে গিয়ে পড়ল লেজার লাইট, যাতে চোখ ধাঁধিয়ে গেল বিমান চালকের। কোনও ক্রমে নিরাপদে অবতরণ করানো হল এয়ার ইন্ডিয়ার বিমান। এমন ঘটনা এই নিয়ে বেশ কয়েকবার ঘটল। থানাগুলিকে এ বিষয়ে সতর্ক করা সত্ত্বেও এই পরিস্থিতি তৈরি হওয়ায় উঠছে প্রশ্ন।

মঙ্গলবার রাতের ঘটনা। এদিন রাত ৮ টা ১০ মিনিটে লেজার আলো দেখতে পান এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানের পাইলট। কলকাতা বিমানবন্দর থেকে কিছুটা দূরে মধ্যমগ্রাম থেকে দেখা গিয়েছিল ওই আলো। সঙ্গে সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। সংশ্লিষ্ট সব কর্মীর কাছে পৌঁছয় খবর।

এরপর এয়ারপোর্ট ম্যানেজার এয়ারপোর্ট থানায় খবর দেন। এরপর সেখান থেকে খবর দেওয়া হয় সংশ্লিষ্ট থানায় সেখান থেকে ব্যবস্থা নেওয়া হয়।

লেজার লাইটের কারণে বারবার এই ধরনের বিভ্রান্তিতে পড়তে হচ্ছে পাইলটদের। মাঝ আকাশে এমন পরিস্থিতি কতটা ঝুঁকি ডেকে আনতে পারে, সে কথাই বলছেন বিশেষজ্ঞরা। গত মার্চ মাসেও একই ঘটনা ঘটেছিল। এই মধ্যমগ্রাম থেকেই লেজার লাইট দেখা গিয়েছিল সে বারও।

Follow Us
ওঁর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে লড়বে: শুভেন্দু
ওঁর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে লড়বে: শুভেন্দু
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন