AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: ‘রাম নবমীতে ১ কোটি হিন্দু রাস্তায় থাকবে’, হুঙ্কার শুভেন্দুর

Suvendu Adhikari: রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন, “এখানে রাম নবমী পালন হয় না এমনটা নয়। ওদের কী ইচ্ছা আমি জানি না। কিন্তু ঈশ্বরের ইচ্ছা রমজান মাসে দোল-হোলি হবে, ঈশ্বরের ইচ্ছা গুড ফ্রাইডের উদযাপনও শুরু হবে।”

Suvendu Adhikari: ‘রাম নবমীতে ১ কোটি হিন্দু রাস্তায় থাকবে’, হুঙ্কার শুভেন্দুর
ফের হুঙ্কার শুভেন্দুর Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Mar 14, 2025 | 6:10 PM
Share

কলকাতা: ছাব্বিশে বিধানসভা, তাতছে বঙ্গ। ভোটের সলতে পাকানোর কাজ শুরু করে দিয়েছে প্রায় সব রাজনৈতিক দলই। চলছে ঘুঁটি সাজানোর কাজ। এদিকে লোকসভা নির্বাচনের আগে ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করে ঝড় তুলে দিয়েছিল গেরুয়া শিবির। যা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোলও বিস্তর হয়েছিল। এবার রামনবমীকে পাখির চোখ করে ঝাঁপাতে চলেছে পদ্ম ব্রিগেডে। দোলেই বড় হুঙ্কার দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাফ বললেন, রাম নবমীতে ২০০০ মিছিল হবে। ১ কোটি হিন্দু রাস্তায় থাকবেন। কোনও অনুমতি নেবেন না। 

এদিন কার্যত হুঙ্কারের সুরেই শুভেন্দু বলেন, “ভাল করে রাম নবমী করবেন। আমিও থাকব মাঠে। গতবার ৫০ লক্ষ হিন্দু নেমেছিল, একহাজার মিছিল হয়েছিল। এবার ২ হাজার মিছিল হবে, ১ কোটি হিন্দু রাস্তায় থাকবে। কোনও অনুমতি নেবেন না। কোনও অনুমতির প্রয়োজন নেই।” তাঁর এ মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোরও শুরু হয়ে গিয়েছে। 

রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন, “এখানে রাম নবমী পালন হয় না এমনটা নয়। ওদের কী ইচ্ছা আমি জানি না। কিন্তু ঈশ্বরের ইচ্ছা রমজান মাসে দোল-হোলি হবে, ঈশ্বরের ইচ্ছা গুড ফ্রাইডের উদযাপনও শুরু হবে।” এখানেই না থেমে তিনি আরও বলেন, “উনি কাদের নামতে বলছেন? যাঁরা নামার তাঁরা তো নামবে, পুজো  করবে।”    

ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা