AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Electricity Bill Subsidy: বিদ্যুতের বিল নিয়ে বড় ঘোষণা করল শুভেন্দু সরকার, এবার কত টাকা দিতে হবে?

West Bengal Budget 2026: রাজ্যবাসীর জন্য সুখবর। বিদ্যুতের বিলে বড়সড় ছাড় ঘোষণা করল রাজ্য সরকার। আজ বিজেপি সরকারের প্রথম বাজেটেই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বিদ্যুতের বিলে ভর্তুকি ঘোষণা করলেন। এতে রাজ্যবাসীর মাসিক বিদ্যুতের বিল অনেকটা কমবে।

Electricity Bill Subsidy: বিদ্যুতের বিল নিয়ে বড় ঘোষণা করল শুভেন্দু সরকার, এবার কত টাকা দিতে হবে?
বড় ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের।Image Credit: TV9 বাংলা
| Updated on: Jun 22, 2026 | 1:48 PM
Share

কলকাতা: বিদ্য়ুতের বিলে আমজনতাকে বড় স্বস্তি। রাজ্যের বাজেটে বড় ঘোষণা বিজেপি সরকারের (BJP Government)। প্রতি ইউনিটে দুই টাকা করে ভর্তুকির (Electricity Subsidy) ঘোষণা করলেন রাজ্যের নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। এতে রাজ্যবাসী বিশেষভাবে উপকৃত হবেন। বিদ্যুতের বিল অনেকটাই কমে আসবে।

রাজ্যবাসীর অন্যতম চিন্তা বিদ্যুতের বিল নিয়ে। সেই বিল কমাতেই বড় পদক্ষেপ করল রাজ্যের বিজেপি সরকার। বিদ্যুতের বিল কমাতে প্রতি ইউনিটে ভর্তুকির ঘোষণা করা হল। এবার থেকে রাজ্যবাসী বিদ্যুতের প্রতি ইউনিটে দুই টাকা করে ছাড় ঘোষণা করা হল।

সম্প্রতিই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বড় নির্দেশ দিয়েছিলেন স্মার্ট মিটার নিয়ে। রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী জুলাই মাস থেকেই সরকারি দফতরগুলিতে স্মার্ট মিটার লাগানো হবে। দুই কোটিরও বেশি স্মার্ট মিটার লাগানো হবে।

এ দিন রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বিদ্যুৎ দফতরের (Power) জন্য  ৫,৩৪৫.১৬ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে বলে ঘোষণা করেন।

এই বাজেটে বাকি খাতে যত টাকা বরাদ্দ করা হয়েছে, তা হল-

  •  রাষ্ট্রায়ত্ত সংস্থা ও শিল্প পুনর্গঠন দপ্তর (Public Enterprises and Industrial Reconstruction) – ৫৮.৬৫ কোটি টাকা
  •  জনস্বাস্থ্য কারিগরি দপ্তর (Public Health Engineering) – ১২,৯৩৫.৩৩ কোটি টাকা
  • পূর্ত দফতর (Public Works) – ৭,২৪০.১৩ কোটি টাকা
  • স্কুল শিক্ষা দফতর (School Education) – ৪৪,৯৪৮.২১ কোটি টাকা
  • বিজ্ঞান, প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি দফতর (Science & Technology and Bio-Technology) – ১৩৩.৬২ কোটি টাকা
  • স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতর (Self-Help Group & Self-Employment) – ৩২২.৮০ কোটি টাকা
  • সুন্দরবন বিষয়ক দফতর (Sunderban Affairs) – ১,২৮০.০৭ কোটি টাকা
  • কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতর – ২,৩৯৩.২০ কোটি টাকা
  • পর্যটন দফতর – ৫২৭.৮৪ কোটি টাকা
  •  পরিবহণ দফতর – ২,৬৯৭.৪২ কোটি টাকা
  •  আদিবাসী উন্নয়ন দফতর – ১,২৯৫.১৪ কোটি টাকা
  •  নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতর – ১৪,৬০৯.৭৭ কোটি টাকা
  • জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতর – ১,৫৫০.৯৯ কোটি টাকা
  •  নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতর – ৫২,৩০৮.৫০ কোটি টাকা
  •  যুব কল্যাণ ও ক্রীড়া দফতর – ৪৯০.৫৪ কোটি টাকা

Follow Us