AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anubrata Mondal: কাজলকে নিয়ে চলতে হবে, কেষ্টকে বুঝিয়ে দিলেন মমতা

Anubrata Mondal: এদিন বৈঠক থেকে একটি কমিটি গঠন করার কথা বলেছেন মমতা। সেখানে রাজ্যের বিভিন্ন জেলার প্রতিনিধি তথা একাধিক বিধায়ক-সাংসদের নাম রয়েছে। তবে বীরভূমের নেতাদের নাম নেই।

Anubrata Mondal: কাজলকে নিয়ে চলতে হবে, কেষ্টকে বুঝিয়ে দিলেন মমতা
| Edited By: | Updated on: Feb 27, 2025 | 3:05 PM
Share

কলকাতা: অনুব্রত মণ্ডল তিহাড় জেল থেকে ফেরার পর বীরভূমের মাটিতে নতুন করে মাথাচাড়া দিয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। কাজল-কেষ্ট অর্থাৎ অনুব্রত মণ্ডল ও কাজল শেখের গোষ্ঠীর মধ্যে সংঘাত মাঝেমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে। এমনকী বোমাবাজির অভিযোগ পর্যন্ত শোনা যাচ্ছে বীরভূম থেকে। এবার নেতাজি ইন্ডোরের মেগা বৈঠক থেকে কার্যত অনুব্রতকে সতর্ক করলেন মমতা।

এদিন বৈঠক থেকে একটি কমিটি গঠন করার কথা বলেছেন মমতা। সেখানে রাজ্যের বিভিন্ন জেলার প্রতিনিধি তথা একাধিক বিধায়ক-সাংসদের নাম রয়েছে। তবে বীরভূমের নেতাদের নাম নেই। এই তালিকা ঘোষণা করার পর মমতা বলেন, ‘বীরভূমের জন্য আলাদা করে কিছু বললাম না। ওদের কোর কমিটি আছে।’

আর সে কথা বলতে গিয়েই তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলতে সতর্ক করেন তৃণমূল সুপ্রিমো। বলেন, “কেষ্ট, কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না। কাজলকেও কনফিডেন্সে নিতে হবে। আশিস দা আর শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে।”

কয়েকদিন আগেই কঙ্কালীতলায় বোমাবাজির ঘটনা ঘটে। সেই ঘটনার পর নাম না করে অনুব্রত গোষ্ঠীকে নিশানা করেন কাজল শেখ। আর এবার মমতা বার্তা দেওয়ার পর কাজল শেখ বললেন, ‘নেত্রী যা বলেছেন, তা অক্ষরে অক্ষরে মেনে চলব।’ তাঁর কথায়, সব জায়গাতেই সবার একসঙ্গে চলা উচিত। তবে অনুব্রত মণ্ডল এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

Follow Us