AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: ডাক্তারদের সঙ্গে মিটিং-এর লাইভ স্ট্রিমিং কেন করা যাবে না? ব্যাখ্যা করলেন মমতা

Mamata Banerjee: ২ ঘণ্টা ১০ মিনিট ধরে নবান্ন সভাঘরে অপেক্ষা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কিন্তু লাইভ স্ট্রিমিং-এর দাবিতে অনড় ছিলেন চিকিৎসকেরা। লাইভ স্ট্রিমিং ছাড়া কোনও বৈঠকে রাজি হননি তাঁরা।

Mamata Banerjee: ডাক্তারদের সঙ্গে মিটিং-এর লাইভ স্ট্রিমিং কেন করা যাবে না? ব্যাখ্যা করলেন মমতা
নবান্নে মমতাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 12, 2024 | 7:49 PM
Share

কলকাতা: লাইভ স্ট্রিমিং না হলে কোনও আলোচনা নয়। নবান্নে গিয়েও শর্ত ছাড়া বৈঠকে রাজি হলেন না আন্দোলনকারী ডাক্তাররা। মুখ্যসচিব মনোজ পন্থ ও ডিজি রাজীব কুমার বোঝালেও কোনও লাভ হয়নি। ২ ঘণ্টারও বেশি সময় ধরে সভাঘরের ভিতরে অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এরপর সাংবাদিক বৈঠক করেন তিনি। মুখ্যমন্ত্রী ব্যাখ্যা করেন, কেন লাইভ স্ট্রিমিং সম্ভব নয়।

মমতার দাবি, সুপ্রিম কোর্টে বিচারাধীন কোনও বিষয় নিয়ে লাইভ স্ট্রিমিং করা সম্ভব নয়। তিনি বলেন, “একবার (এনআরএস কাণ্ডে)ওদের নিয়ে লাইভ স্ট্রিমিং করেছিলাম। তখন সুপ্রিম কোর্টে মামলা চলছিল না। সিবিআই-এর হাতেও কেস ছিল না।”

এদিনের বৈঠক সম্পর্কে তিনি বলেছেন, “আমরা রেকর্ডিং-এর কথা বলেছিলাম, স্বচ্ছতার জন্য। আমরা তিনটি ভিডিয়ো ক্যামেরা রেখেছিলাম। সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে সেটা প্রকাশ করতে পারতাম। সুপ্রিম কোর্ট যা পারে, আমরা তা পারি না। শীর্ষ আদালতে যখন মামলা বিচারাধীন, মামলাটা যখন সিবিআই দেখছে, সেখানে লাইভ স্ট্রিমিং করা যায় না।” সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রেকর্ড করার ব্যবস্থা করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে, এদিন নবান্নে ডিজি রাজীব কুমার এই সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, এই ধরনের মিটিং-এ লাইভ স্ট্রিমিং করা যায় না, যে বিষয়টা সবাইকে জানানোর, সেটাই শুধু লাইভ স্ট্রিমিং করা যায়।

Follow Us
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি