AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

21 July TMC: ‘জল-কাদা ভরা ব্রিগেড চাই না’, এবার একুশে কোথায় মমতা

Mamata Banerjee Rally: ঠিক এক সপ্তাহ পর, মঙ্গলবার ২১ জুলাই পালন করবে তৃণমূল। বলা ভালো দুই তৃণমূল। একপক্ষের জায়গা নির্দিষ্ট হয়ে গিয়েছে ইতিমধ্য়েই। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন শিবির ২১ জুলাই পালনের জন্য গান্ধীমূর্তির পাদদেশ বেছে নিয়েছে। মিলেছে অনুমোদনও।

21 July TMC: 'জল-কাদা ভরা ব্রিগেড চাই না', এবার একুশে কোথায় মমতা
ফাইল ছবিImage Credit: AITC website
| Edited By: | Updated on: Jul 14, 2026 | 2:04 PM
Share

কলকাতা: একুশের সেই আড়ম্বর যে এবার থাকবে না তা পালাবদলের সঙ্গে সঙ্গেই স্পষ্ট হয়ে গিয়েছিল। গত ১৫ বছর ধরে তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শনের অন্যতম মঞ্চ ছিল ২১ জুলাইয়ের শহিদ স্মরণ সভা। মঞ্চে কারা জায়গা পেলেন, তা নিয়ে চলত আলোচনা। যাঁদের থাকার কথা নয়, চমক দিয়ে তাঁদের মধ্যে কেউ কেউ হাজির হয়ে যেতেন হঠাৎ। মঞ্চ আলো করে থাকতেন দলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। এবার সেই আড়ম্বর তো দূরের কথা, এক সপ্তাহ আগেও ঠিক হল না, কোথায় সভা করবেন মমতা?

ঠিক এক সপ্তাহ পর, মঙ্গলবার ২১ জুলাই পালন করবে তৃণমূল। বলা ভালো দুই তৃণমূল। একপক্ষের জায়গা নির্দিষ্ট হয়ে গিয়েছে ইতিমধ্য়েই। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন শিবির ২১ জুলাই পালনের জন্য গান্ধীমূর্তির পাদদেশ বেছে নিয়েছে। মিলেছে অনুমোদনও। কিন্তু কালীঘাটপন্থী তৃণমূল এখনও বুঝেই উঠতে পারছে না, কোথায় মিলবে জায়গা।

কালীঘাট তৃণমূলকে ব্রিগেডে সভা করার কথা বলেছে কলকাতা পুলিশ। সোমবারই লালবাজারে গিয়ে পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় ও ডেরেক ও ব্রায়েন। এরপরই তাঁদের ব্রিগেডে সভা করার অনুমোদন মিলেছে বলে সূত্রের খবর। কিন্তু ব্রিগেডে আপত্তি আছে কালীঘাট-তৃণমূলের। মমতাপন্থীদের বক্তব্য, এই বর্ষায় জল-কাদা ভরা ব্রিগেডে সভা করা সম্ভব নয়।

জানা গিয়েছে, নতুন করে ডোরিনা ক্রসিং-এ সভা করতে চেয়ে আবেদন জানিয়েছে কালীঘাট-তৃণমূল। তবে সে ব্যাপারে এখনও লালবাজারের তরফে কিছু জানানো হয়নি। এদিকে, গান্ধীমূর্তির পাদদেশে সভা করার প্রস্তুতি শুরু করে দিয়েছে ঋতব্রত শিবির। ইতিমধ্যেই ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যরা সভাস্থল পরিদর্শন করেছেন।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?