Mamata Banerjee-TMC: ঋতব্রতদের ছিল ৬টা, রবিবার দুপুরে মমতাদের ‘পাঞ্জাবি’ ট্রাকও পরপর পৌঁছল কমিশনে
Kalighat TMC at Election Commission: অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বাসভবনের ভিতরে এই ট্রাক রাখা হয়েছিল বলে সূত্রের খবর। সংবাদমাধ্যম বা অন্য কারও নজর যাতে সেদিকে না পড়ে, তার সবরকম ব্যবস্থা করা হয়েছিল। ভিতরে কী নথি আছে, তা স্পষ্ট নয়। তবে কালীঘাট-শিবিরের দাবি, তাঁরা যে নথি জমা দিচ্ছেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

কলকাতা: নাম ও প্রতীকের অধিকার দাবি করতে সবরকম চেষ্টা করছে দুই শিবির। ট্রাক ভরিয়ে নথি নিয়ে আগেই দিল্লি পৌঁছেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়রা (Ritabrata Banerjee)। তিনি নিজে নেতৃত্ব দিয়ে ৬টা ট্রাক পৌঁছে দিয়েছিলেন নির্বাচন কমিশনে। জল্পনা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শিবির কি ট্রাক ভর্তি নথি জমা দিতে পারবে? নাকি এই নথির বহরের কাছেই পিছিয়ে পড়বে কালীঘাট? অবশেষে রবিবার দুপুরে পৌঁছল মমতাদের ট্রাক।
আজ রবিবার দুপুরে দেখা যায়, নির্বাচন কমিশনের সামনে দাঁড়ায় পরপর দুটি ট্রাক। সামনে একটি গাড়ি। সেই গাড়ি থেকে নামতে দেখা যায় দোলা সেন, ডেরেক ও ব্রায়েন ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মমতা-শিবিরের তরফে ওই দুটি ট্রাক ভর্তি নথি পৌঁছল এদিন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আরও একটি ট্রাক পৌঁছবে পরে। সবকটি পাঞ্জাব লরি বলেও উল্লেখ করেছেন কল্যাণ।
অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বাসভবনের ভিতরে এই দুটি ট্রাক রাখা হয়েছিল বলে সূত্রের খবর। সংবাদমাধ্যম বা অন্য কারও নজর যাতে সেদিকে না পড়ে, তার সবরকম ব্যবস্থা করা হয়েছিল। ভিতরে কী নথি আছে, তা স্পষ্ট নয়। তবে কালীঘাট-শিবিরের দাবি, তাঁরা যে নথি জমা দিচ্ছেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
কালীঘাট-শিবির দাবি করে
