Mamata Banerjee: মমতার পদত্যাগ, একাধিক পদ থেকে সরলেন তৃণমূল সুপ্রিমো
Kolkata: ২৬ থেকে ২৮ টি লাভজনক পদ থেকে ইস্তফা দিয়েছেনন মমতা বন্দোপাধ্যায়। যেহেতু বিধানসভা ভোটের তিনি প্রার্থী। সেই কারণে মনোনোয়ন জমা দেওয়ার আগে কোনও লাভজনক পদে থাকা যায় না। সেই নিয়ম মেনেই লাভজনক পদগুলি থেকে ইস্তফা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: সামনেই নির্বাচন। ভবানীপুরে বিধানসভা আসনে লড়বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার আগে বিভিন্ন লাভজনক পদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী। ২৬ থেকে ২৮ টি লাভজনক পদ থেকে ইস্তফা দিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। যেহেতু বিধানসভা ভোটের তিনি প্রার্থী। সেই কারণে মনোনোয়ন জমা দেওয়ার আগে কোনও লাভজনক পদে থাকা যায় না। সেই নিয়ম মেনেই লাভজনক পদগুলি থেকে ইস্তফা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যই সেই চিঠি নির্বাচন কমিশনের কাছে এসে পৌঁছেছে বলেই কমিশন সূত্রে খবর।
কোন-কোন লাভজনক পদে ছিলেন মুখ্যমন্ত্রী?
নবান্নর তরফে একটি নির্দেশিকা জারি হয়েছে। যেখান থেকে জানা যাচ্ছে, তিনি স্বাস্থ্য,বন,তথ্য ও সংস্কৃতি, সংখ্যালঘু বিষয়ক,অনগ্রসর শ্রেণি, তফসিলি উপজাতি,ভূমি ও ভূমি সংস্কার,পরিকল্পনা,বিপর্যয় মোকাবিলা, স্কিল ডেভেলপমেন্ট থেকে শিল্প দফতরের একাধিক গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দিয়েছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় এত দিন রাজ্যের স্বাস্থ্য মিশনের প্রধান ছিলেন। অনগ্রসর শ্রেণির কাউন্সিলের চেয়ারপার্সন ছিলেন। তিনি বিপর্যয় মোকাবিলা দফতরের চেয়ারপার্সন। ছিলেন বাংলা সংগীত মেলার প্রধান পৃষ্ঠপোষক। এছাড়াও পুরষ্কার প্রধান কমিটির চেয়ারপার্সনও ছিলেন তিনি।
এখানে উল্লেখ্য, এবার ভবানীপুর হাইভোল্টেজ কেন্দ্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে প্রার্থী হয়েছেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। আত্মবিশ্বাসী শুভেন্দু বলেছেন, এই কেন্দ্রে জয়ী হবেন তিনি। তবে, মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন একটি ভোটে হলেও জয়ী হবেন।
