AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC: বক্সীর বৈঠকের কয়েক ঘণ্টার মধ্য়েই মমতার ‘স্থগিতাদেশ’, কমিটি গঠন করবেন তিনিই

Mamata Banerjee: বৃহস্পতিবার সকালে ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ে বৈঠক করেন সুব্রত বক্সী। তবে সেই বৈঠকে উপস্থিত ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়।

TMC: বক্সীর বৈঠকের কয়েক ঘণ্টার মধ্য়েই মমতার 'স্থগিতাদেশ', কমিটি গঠন করবেন তিনিই
| Edited By: | Updated on: Mar 06, 2025 | 9:51 PM
Share

কলকাতা: কয়েক ঘণ্টার মধ্যেই বৈঠকের সিদ্ধান্তে স্থগিতাদেশ। ভোটার তালিকা সংস্কারের জন্য জেলায় জেলায় যে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয় সকালের বৈঠকে, রাতেই সেই প্রক্রিয়া স্থগিতা করে দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠক থেকে ৩৬ জনের একটি কমিটি গঠন করে দিয়েছিলেন মমতা। বৃহস্পতিবার ছিল সেই কমিটির প্রথম বৈঠক। সেখানেই এই জেলা কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেন বক্সী।

সূত্রের খবর, এদিন রাতেই সেই প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, তিনি নিজে কমিটি গঠন করে দেবেন।

অর্থাৎ আপাতত কোনও কমিটি গঠন হচ্ছে না জেলা স্তরে। সুপ্রিমোর এমন সিদ্ধান্তের কারণ অবশ্য স্পষ্ট নয়। এদিনের বৈঠকে সব জেলার তৃণমূল সভাপতিরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিল বীরভূমের কোর কমিটি। বৈঠকে ঠিক হয়েছিল, ব্লক সভাপতি ও শাখা সংগঠনের সভাপতিদের নিয়ে একটি করে কমিটি গঠন করা হবে। সেইসঙ্গে প্রতিটি সাংগঠনিক জেলায় চারজন করে রাজ্যস্তরের নেতাকেও রাখা হবে। ঠিক যেমন ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিমকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আপাতত সেই প্রক্রিয়া বন্ধ থাকছে।

এদিকে, বক্সীর এই বৈঠকে উপস্থিত ছিলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১৫ মার্চ দলের জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসবেন অভিষেক। সুব্রত বক্সী নিজেই জানিয়েছেন সে কথা। বক্সীর বৈঠক হওয়া সত্ত্বেও অভিষেকের পৃথক বৈঠক করার প্রয়োজন পড়ল কেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ১৫ মার্চের ওই বৈঠকে সব নেতারা উপস্থিত থাকবেন কি না, সেদিকেই থাকছে নজর।

Follow Us
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর