CM Mamata Banerjee: পিছন থেকে ধাক্কায় কপালে চোট মমতার: এসএসকেএমের ডিরেক্টর
CM Mamata Banerjee: এদিন রাত ৯টা ৪৫ মিনিট নাগাদ এসএসকেএম থেকে বাড়ির উদ্দেশে রওনা হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোট তিনটি সেলাই পড়েছে বলে জানা যাচ্ছে। কপালে দু’টো, নাকে একটা সেলাই।
কলকাতা: পিছন থেকে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতেই কপালে চোট পেয়েছেন। বলছেন সএসকেএমের ডিরেক্টর মনিময় বন্দোপাধ্যায়। বাড়িতে পড়ে গিয়েই কপালে চোট পেয়েছেন মমতা। এই খবর আগেই মিলেছিল। কিন্তু, কীভাবে পড়লেন, কী হয়েছিল তা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে। অন্যদিকে এদিন রাত ৯টা ৪৫ নাগাদ এসএসকেএম ছাড়েন মমতা। এরইমধ্যে সাংবাদিক বৈঠকও করেন এসএসকেএমের ডিরেক্টর মনিময় বন্দোপাধ্যায়। সেখানেই তিনি বলেন, WITHIN THE VICINITY OF HER HOME DUE TO SOME PUSH FROM BEHIND. অর্থাৎ পিছন থেকে ধাক্কা খেয়ে তিনি পড়ে যান। সে কারণেই কপালে একটি ক্ষতও তৈরি হয়। কিন্তু, কীভাবে পিছন থেকে ধাক্কা লাগল সেই প্রশ্ন রয়েই গিয়েছে।
ইতিমধ্যেই মমতার দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল প্রমুখ। খোঁজ নিয়েছেন উপরাষ্ট্রপতি তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। দলমত নির্বিশেষে মমতার সুস্থতা কামনা করেছেন নওশাদ সিদ্দিকী থেকে সুকান্ত মজুমদারেরা। সুস্থতা কামনা করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও।
এদিন রাত ৯টা ৪৫ মিনিট নাগাদ এসএসকেএম থেকে বাড়ির উদ্দেশে রওনা হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোট তিনটি সেলাই পড়েছে বলে জানা যাচ্ছে। কপালে দু’টো, নাকে একটা সেলাই। তাঁর ইসিজি, CT SCAN, ECO করা হয়েছে। সূত্রের খবর, থাকতে বলা হয়েছিল হাসপাতালে, কিন্তু তিনি থাকতে চাননি। আপাতত কতটা সময় বিশ্রামে থাকতে হবে সবটাই বলে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, কিছু মাস আগে বর্ধমান থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছিল মমতার গাড়ি। কনভয়ে দ্রুত গতিতে ঢুকে পড়েছিল অন্য একটি গাড়ি। তাতেই সজোরে ব্রেক কষেন মমতার গাড়ির চালক। মাথায় চোট পান মমতা।
