AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MGNREGA Scam: WBCS অফিসার থেকে ডেপুটি কালেক্টর, একযোগে সকলকে CGO-তে তলব ED-র

MGNREGA Scam: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সূত্র মারফত জানা গিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ডেপুটি কালেক্টর সঞ্চয়ন পানকে তলব করা হয়েছে। ওই একই দিনে সিজিও-তে ডেকে পাঠানো হয়েছে নির্মাণ সহায়ক কর্মী সন্দীপ সাধু খাঁ-কে। ১৫ই ফেব্রুয়ারি তলব করা হয়েছে WBCS অফিসার শুভ্রাংশু মণ্ডলকে।

MGNREGA Scam: WBCS অফিসার থেকে ডেপুটি কালেক্টর, একযোগে সকলকে CGO-তে তলব ED-র
সন্দীপ সাধু খাঁ, নির্মাণ সহায়ক কর্মী, ডেকে পাঠিয়েছে ইডিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 08, 2024 | 8:11 AM
Share

কলকাতা: মনরেগা ( MGNREGA) প্রকল্পের দুর্নীতির তদন্তে তেঁড়েফুড়ে ময়দানে নেমেছে ইডি। গত মঙ্গলবার এক যোগে ছ’টি জায়গায় তল্লাশি চালান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। একশো দিনের কাজের দুর্নীতির তদন্ত ইতিমধ্যেই ডাব্লুবিসিএস অফিসার সহ ডেপুটি কালেক্টর এবং নির্মাণ সহায়কের কর্মীদের বাড়িতে হানা দিয়েছিলেন গোয়েন্দারা। ইডি সূত্রে খবর, এবার তাঁদেরই তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সূত্র মারফত জানা গিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ডেপুটি কালেক্টর সঞ্চয়ন পানকে তলব করা হয়েছে। ওই একই দিনে সিজিও-তে ডেকে পাঠানো হয়েছে নির্মাণ সহায়ক কর্মী সন্দীপ সাধু খাঁ-কে। ১৫ই ফেব্রুয়ারি তলব করা হয়েছে WBCS অফিসার শুভ্রাংশু মণ্ডলকে। বেশ কিছু ব্যাঙ্কের নথি পত্র নিয়ে হাজিরা দিতে বলা হয়েছে তাঁদের।

প্রসঙ্গত, প্রাথমিক ভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন, কেন্দ্রীয় সরকারি প্রকল্প মনরেগা ( MGNREGA) প্রকল্পে ভুয়ো জব কার্ড বানিয়ে দুর্নীতি হয়েছে। ইডি সূত্রে খবর, ১০০ দিনের কাজ করেননি, এমন অনেক প্রাপকের নামে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকা সরানো হয়েছে। ইডির গোয়েন্দাদের দাবি,  ১.৭৯ কোটি টাকার দুর্নীতি মনরেগা প্রকল্পে হয়েছে। তবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত করার আগেই এই দুর্নীতির তদন্তে নেমেছিল সিআইডি। মুর্শিদাবাদের বেলডাঙা থানায় দায়ের হওয়া মনরেগা সংক্রান্ত দু’টি মামলার তদন্ত করেছিল সিআইডি-র ইকোনমিক অফেন্স উইং।

উল্লেখ্য, গত সোমবার চুঁচুড়া, ঝাড়গ্রাম, বহরমপুর এমনকী কলকাতার সল্টলেকেও তল্লাশি চালিয়েছেন গোয়েন্দা আধিকারিকরা। একদম সকালেই তাঁরা পৌঁছে যান ঝাড়গ্রামে বাছুরডোবা হাউজিং ব্লক-বি-এর (Block B) এক সরকারি আবাসনে। ডব্লুবিসিএস অফিসার শুভ্রাংশু মণ্ডলের বাড়িতে চলে তল্লাশি অভিযান। এর পাশাপাশি, সল্টলেক সেক্টর-ওয়ানের ইবি ব্লকে অবস্থিত ডেপুটি কালেক্টর  সঞ্চয়ন পানের বাড়িতেও পৌঁছন আধিকারিকরা। তল্লাশি চলে চন্দননগরে হরিদ্রাডাঙা এলাকায় সন্দীপ সাধুখাঁ নামে এক নির্মাণ সহায়কের বাড়িতেও।

Follow Us