AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sharadwat Mukherjee on Bangladesh: বাংলাদেশে মদ্যপান হারাম, তাই কাফ-সিরাপের নেশা করে: স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত

শারদ্বত মুখোপাধ্যায় বলেন, "প্রচুর পরিমাণে কফসিরাপ এ রাজ্য থেকে বাংলাদেশে চলে যায়। বাংলাদেশ নাকি মুসলমান দেশ নাকি সেখানে মদ্য়পান ও নেশা করাটা হারাম। কিন্তু হারামের কতটা হারাম হতে পারে সেটা আমরা দেখতে পেয়েছি। সীমান্তে প্রচুর চোরাচালানকারী আছে তাঁরা কাফসিরাপ এপার থেকে ওপার করে। এর থেকে ভালো ব্যবসা হয় না।"

Sharadwat Mukherjee on Bangladesh: বাংলাদেশে মদ্যপান হারাম, তাই কাফ-সিরাপের নেশা করে: স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত
শারদ্বত মুখোপাধ্যায়, স্বাস্থ্যমন্ত্রীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 16, 2026 | 5:45 PM
Share

কলকাতা: কাফ সিরাপ বিক্রিতে বড় নির্দেশিকা। পেসক্রিপশন (Pescription) ছাড়া আর কেনা যাবে না কোনও সিরাপ পরিষ্কার জানিয়েছে কেন্দ্র। মঙ্গলবার এই নিয়ে প্রতিক্রিয়া দেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা চিকিৎসক শারদ্বত মুখোপাধ্যায়। কেন্দ্রের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেছেন, মানুষকে সচেতন হতে হবে। প্রেসক্রিপশন ছাড়া প্রচুর মানুষ কাফ-সিরাপ কেনেন। এমনকী, বাংলা থেকে বাংলাদেশেও কাফ সিরাপ পাচার হয়। তাই এ রাজ্যের স্বাস্থ্য়মন্ত্রীর আবেদেন, যাতে দুই দেশেরই যুব সমাজ এর থেকে সচেতন থাকে।

স্বাস্থ্যমন্ত্রী কী বলেছেন?

শারদ্বত মুখোপাধ্যায় বলেন, “প্রচুর পরিমাণে কফসিরাপ এ রাজ্য থেকে বাংলাদেশে চলে যায়। বাংলাদেশ নাকি মুসলমান দেশ নাকি সেখানে মদ্য়পান ও নেশা করাটা হারাম। কিন্তু হারামের কতটা হারাম হতে পারে সেটা আমরা দেখতে পেয়েছি। সীমান্তে প্রচুর চোরাচালানকারী আছে তাঁরা কাফসিরাপ এপার থেকে ওপার করে। এর থেকে ভালো ব্যবসা হয় না।” তিনি আরও বলেন, “কারণ, কাফ সিরাপের নেশা বাংলা তথা ভারতে অনেক অনেক কম। আমাদের এখানে মদ্যপান আইনি, বেআইনি নয়। কিন্তু সারা বাংলাদেশে মদ্যপান বেআইনি। তাই লোকে কাফসিরাপের নেশা করে। যখন ওদের ধর্মীয় গ্রন্থ লেখা হয়েছিল সেখানে মদের কথা উল্লেখ আছে। কাফসিরাপের কথা উল্লেখ নেই। ফলত ওদের কাছে সেটা হারাম নয়।”

পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী এও জানিয়েছেন, কোনও ধর্মই নেশা করা শেখায় না। তাই যুব-সমাজ যাতে নেশা না করেন তাঁর আবেদন করেছেন তিনি। রাজ্যের মন্ত্রী বলেন, “মুসলিমসংখ্যা গরিষ্ঠ দেশে প্রচুর কাফসিরাপ চলে। কিন্তু কোনও ধর্মই নেশা করা শেখায় না। তাই বাংলাদেশ ও ভারত দুই দেশের যুব সমাজকে বলছি এর থেকে দূরে থাকুন।”

Follow Us
'অন্যের সাইকেল নিয়ে যেত... ৩০ টাকায় বেচে দিত', বিস্ফোরক হুমায়ুন
'অন্যের সাইকেল নিয়ে যেত... ৩০ টাকায় বেচে দিত', বিস্ফোরক হুমায়ুন
বিদেশ থেকে ফিরে একের পর এক বিজেপি নেতার ছুটলেন রচনা
বিদেশ থেকে ফিরে একের পর এক বিজেপি নেতার ছুটলেন রচনা
কোনও আগাম বার্তা নেই! হঠাৎ হাইকোর্টে গিয়ে নতুন মামলা করলেন মমতা
কোনও আগাম বার্তা নেই! হঠাৎ হাইকোর্টে গিয়ে নতুন মামলা করলেন মমতা
'ওরা কে হরিদাস পাল... পাকিস্তানে চলে যান', বিস্ফোরক দিলীপ ঘোষ
'ওরা কে হরিদাস পাল... পাকিস্তানে চলে যান', বিস্ফোরক দিলীপ ঘোষ
অশান্তির পরিকল্পনা ছিল? অভিষেকের কাছে কী জানতে চায় CID?
অশান্তির পরিকল্পনা ছিল? অভিষেকের কাছে কী জানতে চায় CID?
TMC New Strategy: অভিষেককে নিয়ে এবার বড় সিদ্ধান্ত মমতার?
TMC New Strategy: অভিষেককে নিয়ে এবার বড় সিদ্ধান্ত মমতার?
'৮ জুন বোর্ড ভেঙেছে, তারপর আমার দায়িত্ব নয়', মুখ খুললেন অনন্যা
'৮ জুন বোর্ড ভেঙেছে, তারপর আমার দায়িত্ব নয়', মুখ খুললেন অনন্যা
হকারদের কি পুনর্বাসন দেওয়া হবে? যা জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা
হকারদের কি পুনর্বাসন দেওয়া হবে? যা জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা
'সুদীপ বলেছিলেন যাবেন না, কিন্তু...',কী বললেন সৌগত রায়?
'সুদীপ বলেছিলেন যাবেন না, কিন্তু...',কী বললেন সৌগত রায়?
ব্যারাকপুর পুরসভাও হাতছাড়া তৃণমূলের, পদত্যাগ উত্তম দাসের
ব্যারাকপুর পুরসভাও হাতছাড়া তৃণমূলের, পদত্যাগ উত্তম দাসের