Money Recover from kolkata: ভোটের আগে কলকাতা থেকে জায়গায়-জায়গায় উদ্ধার টাকা
Kolkata: আজ ১৫৮ পোর্ট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৬ নম্বর ফ্লাইং স্কোয়াড টিমের ম্যাজিস্ট্রেট শান্তনু নস্করের নেতৃত্বে নেচার পার্কের সামনে গাড়িগুলিতে তল্লাশি চালানো হচ্ছিল। তখনই একটি গাড়ি আটক করা হয়। সেই গাড়ির ভিতর থেকে বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া যায়।

কলকাতা: বাকি আর কয়েকটা দিন। তারপরই নির্বাচন। আর ভোটের দিন যত এগোচ্ছে জায়গায়-জায়গায় টাকা উদ্ধার হচ্ছে। এর আগেও কলকাতার একাধিক জায়গায় এমন টাকা উদ্ধারের ঘটনা ঘটেছে। আর শনিবার এক-দু’জায়গা নয়, একসঙ্গে চার জায়গা থেকে লক্ষাধিক টাকা উদ্ধার হচ্ছে।
প্রথম ঘটনা
গোপন সূত্রে খবর পেয়ে এফএসটি দল মৃন্ময় মৃধার নেতৃত্বে ওয়াটগঞ্জ থানার এএসআই ডিকে রায় এবং কেন্দ্রীয় বাহিনীর (CAPF) জওয়ানরা ওই এলাকায় তল্লাশি অভিযান চালান। তল্লাশি চলাকালীন এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। ধৃত ব্যক্তির নাম নীরজ কুমার গুপ্ত। তিনি ঝাড়খণ্ডের গাড়োয়া জেলার মেরালে থানার অন্তর্গত তেনার গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তল্লাশিতে নীরজ কুমার গুপ্তের কাছ থেকে নগদ ২,১৮,০০০ টাকা উদ্ধার হয়েছে। ওই বিপুল পরিমাণ অর্থের উৎস সংক্রান্ত কোনও বৈধ নথি দেখাতে না পারায়, টাকাটি বাজেয়াপ্ত করা হয়েছে।
দ্বিতীয় ঘটনা
ঠাকুরপুকুর থানা এলাকার জোঁকা ট্রাম ডিপোর পাশে অবস্থিত স্ট্যাটিক সার্ভেইল্যান্স টিম (SST) পয়েন্টে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছিল। সেই সময় WB20AG7173 রেজিস্ট্রেশন নম্বরের একটি সাদা রঙের আরটিগা গাড়িকে আটকানো হয়। গাড়িতে থাকা পাঁচ ব্যক্তির কাছে একটি বাদামী রঙের ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি তল্লাশি করে ৫০০ টাকার নোটের ১০টি বান্ডিল উদ্ধার হয়। উদ্ধার হওয়া ওই ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা বহনের স্বপক্ষে বা মালিকানা সংক্রান্ত কোনও বৈধ নথি ওই ব্যক্তিরা দেখাতে পারেননি।
তৃতীয় ঘটনা
আজ ১৫৮ পোর্ট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৬ নম্বর ফ্লাইং স্কোয়াড টিমের ম্যাজিস্ট্রেট শান্তনু নস্করের নেতৃত্বে নেচার পার্কের সামনে গাড়িগুলিতে তল্লাশি চালানো হচ্ছিল। তখনই একটি গাড়ি আটক করা হয়। সেই গাড়ির ভিতর থেকে বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া যায়। ধৃতের কাছ থেকে সচিন সাবু (৪৭)। তিনি ঝাড়খণ্ডের গুমলা জেলার গুমলা থানা এলাকার পোস্ট অফিস রোডের বাসিন্দা। ৫০০ টাকার নোট ৮০০টি, ২০০ টাকার নোট, ২৪টি, ১০০ টাকার নোট ৪৩টি, ৫০ টাকার নোট: ১৪টি রয়েছে।
