AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Naushad Siddiqui: নেতাজিকে নিয়ে কুমন্তব্যের প্রতিবাদ, এবার বড় পদক্ষেপ নওশাদের

Naushad Siddiqui on Netaji Controversy: বুধবার বিধানসভার অধিবেশন রয়েছে। তার আগে এদিন এই নিন্দা প্রস্তাব জমা দিলেন নওশাদ। সোশ্যাল মিডিয়াতেও নেতাজির ছবি বিকৃত করে, তা নিয়ে বিকৃত প্রচার হচ্ছে। তার বিরুদ্ধেও প্রতিবাদ জানিয়ে নিন্দা প্রস্তাব জমা দিয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক।

Naushad Siddiqui: নেতাজিকে নিয়ে কুমন্তব্যের প্রতিবাদ, এবার বড় পদক্ষেপ নওশাদের
কী বলছেন নওশাদ সিদ্দিকী?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 11, 2026 | 7:20 PM
Share

কলকাতা: নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে গত কয়েকদিনে একাধিক বিতর্ক মন্তব্য সামনে এসেছে। প্রকাশ্যে নেতাজিকে নিয়ে কুমন্তব্য করার অভিযোগে শোরগোল পড়েছে। সোশ্যাল মিডিয়াতেও নেতাজির ছবি বিকৃত করে পোস্ট করা হচ্ছে। নেতাজিকে নিয়ে লাগাতার কুমন্তব্যের প্রতিবাদে এবার সরব হলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এই নিয়ে বিধানসভায় নিন্দা প্রস্তাব জমা দিলেন তিনি।

নেতাজিকে নিয়ে একাধিক কুরুচিকর মন্তব্যের অভিযোগ উঠেছে বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজ। নেতাজিকে নিয়ে তাঁর একের পর এক মন্তব্যে বিতর্ক বেধেছে। তাঁর এই মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছে ফরওয়ার্ড ব্লক-সহ অনেকেই। এই পরিস্থিতিতে বিধানসভায় নিন্দা প্রস্তাব জমা দিলেন নওশাদ সিদ্দিকী।

আগামিকাল (বুধবার) বিধানসভার অধিবেশন রয়েছে। তার আগে এদিন এই নিন্দা প্রস্তাব জমা দিলেন নওশাদ। সোশ্যাল মিডিয়াতেও নেতাজির ছবি বিকৃত করে, তা নিয়ে বিকৃত প্রচার হচ্ছে। তার বিরুদ্ধেও প্রতিবাদ জানিয়ে নিন্দা প্রস্তাব জমা দিয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। আগামিকাল বিধানসভার অধিবেশনে এই নিয়ে আলোচনা হয় কি না, সেটাই এখন দেখার।

কী বললেন নওশাদ সিদ্দিকী?

এদিন নির্দিষ্ট কারও নাম না নিয়েই নওশাদ বলেন, “নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যেভাবে বিভিন্ন টিপ্পনী কাটা হচ্ছে, তাঁর চরিত্রহনন করা হচ্ছে। তাঁর মৃত্যু নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে। তাঁর সমালোচনা করতে করতে এমন জায়গায় পৌঁছাচ্ছে, তাঁকে দেশদ্রোহীও বলে দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, তাঁর ছবি বিকৃত করে যাচ্ছেতাই করা হচ্ছে। এটা শুধু আপামর বাঙালির অপমান নয়, স্বাধীনতা সংগ্রামের অন্যতম উজ্জ্বল জ্যোতিষ্ককে অপমান করা মানে সমগ্র দেশবাসীর লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার, দেশের সরকার, প্রশাসন সবাই অদ্ভুতভাবে নিশ্চুপ থেকে যাচ্ছে। নেতাজি সম্পর্কে এই যে কথাবার্তা বলা হচ্ছে, এটাকে নিন্দা জানিয়ে প্রস্তাবটা আমি নিজে উত্থাপন করেছি।”

Follow Us
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?