AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Criminal Raja Dutta: দমদমে ‘খুন’ কুখ্যাত দুষ্কৃতী, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ধার থেকে উদ্ধার রক্তাক্ত দেহ, নিজের বন্দুকে গুলিতেই ঝাঁঝরা রাজা দত্ত?

Criminal Raja Dutta Killed in Dumdum: রাজার দেহ উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি দুই সহযোগীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। শুধুমাত্র পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে দমদম থানার পুলিশ।

Criminal Raja Dutta: দমদমে 'খুন' কুখ্যাত দুষ্কৃতী, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ধার থেকে উদ্ধার রক্তাক্ত দেহ, নিজের বন্দুকে গুলিতেই ঝাঁঝরা রাজা দত্ত?
মৃত রাজা দত্তImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 13, 2026 | 11:32 AM
Share

কলকাতা: দমদমে ‘খুন’ কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত। সোমবার ভোর রাতে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ধার থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। দলবলের সঙ্গে গন্ডগোলের জেরেই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। এখনও পর্যন্ত ঘটনায় পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে দমদম থানার পুলিশ। রাজা দত্তের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে।

ঠিক কী ঘটেছে?

আজ ভোরে উত্তর দমদম পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের খলিসাকোটা থেকে রাজার দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, গ্যাংওয়ারেই খুন হয়েছেন রাজা। জানা গিয়েছে, গতকালই পৌরসভা এলাকার একটি পার্টি অফিসে বাগ-বিতণ্ডা হয় বলে অভিযোগ। পার্টি অফিস ভাঙচুরেরও অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে খবর, ভোর রাতে কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত দু’জন সঙ্গীকে নিয়ে বাইকে করে বেলঘড়িয়া এক্সপ্রেসের খলিসাকোটায় আসেন। সেইসময় বেশ কয়েকজনের সঙ্গে গন্ডগোল হয় বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের আরও অনুমান, রাজা দত্তের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে তাঁকেই গুলি করে খুন করেছেন ওই দুষ্কৃতীরা। কিন্তু কী কারণে দুই পক্ষের মধ্যে বচসা হয়েছে, ঠিক কী হয়েছিল, তার তদন্ত শুরু করেছে পুলিশ।

রাজার দেহ উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি দুই সহযোগীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। শুধুমাত্র পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে দমদম থানার পুলিশ।

রাজা দত্তের বিরুদ্ধে কী অভিযোগ?

স্থানীয় সূত্রে খবর, তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ছিলেন রাজা দত্ত। একাধিক খুনের মামলায় জড়িত রয়েছেন তিনি। পুলিশ সূত্রে দাবি, এছাড়াও একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন রাজা।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা