AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Trading Fraud: ট্রেডিংয়ে টাকা বাড়াতে গিয়ে সব শেষ! বিহারের প্রতারকের পাতা ফাঁদে প্রায় ২ কোটি হারালেন দুর্গাপুরের ব্যবসায়ী

Trading Fraud: টাকা দেওয়ার পর ব্রিজেসবাবুকে জানানো হয় তাঁর টাকা ভালই খাটছে। ভালই হচ্ছে ট্রেডিং। বিনিয়োগ লাভও উঠে আসছে। ভাল উপার্জন হচ্ছে। প্রাথমিকভাবে এ কথা শুনে মুখে হাসি ফুটে ওঠে ব্রিজেসবাবুর। কিন্তু, প্রতারকদের খেলা তখনও চলছে।

Trading Fraud: ট্রেডিংয়ে টাকা বাড়াতে গিয়ে সব শেষ! বিহারের প্রতারকের পাতা ফাঁদে প্রায় ২ কোটি হারালেন দুর্গাপুরের ব্যবসায়ী
গ্রেফতার এক Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jul 27, 2025 | 2:29 PM
Share

কলকাতা: ফরেক্স ট্রেডিংয়ের নাম করে প্রায় দেড় কোটিরও বেশি টাকার বেশি প্রতারণার অভিযোগ। হ্যাঁ এমনটাই ঘটেছে শহরের বুকে। বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশের হাতে গ্রেফতার এক। অভিযোগ, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করা হয়েছিল নারায়ানপুরের ব্রিজেস ঘোষের সঙ্গে। তিনি আদতে দুর্গাপুরের বাসিন্দা! দেওয়া হয় ওয়ার্ক ফ্রম হোমের টোপ। একটি ভুয়ো অ্যাপও ডাউনলোড করানো হয়েছিল। তারপরই তার কাছ থেকে দফায় দফায় হাতিয়ে নেওয়া হয় ১ কোটি ৭১ লক্ষ টাকা। 

টাকা দেওয়ার পর ব্রিজেসবাবুকে জানানো হয় তাঁর টাকা ভালই খাটছে। ভালই হচ্ছে ট্রেডিং। বিনিয়োগ লাভও উঠে আসছে। ভাল উপার্জন হচ্ছে। প্রাথমিকভাবে এ কথা শুনে মুখে হাসি ফুটে ওঠে ব্রিজেসবাবুর। কিন্তু, প্রতারকদের খেলা তখনও চলছে। এরইমধ্যে নিজের ঢালা টাকা তুলতে চান ব্রিজেসবাবু। আর তখনই সবটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। কোনও টাকাই তুলতে পারেননি। বুঝে যান তিনি বড়সড় প্রতারণার শিকার হয়েছেন।

১৭ জুন গোটা ঘটনার কথা জানিয়ে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন ব্রিজেস। তারপর থেকেই জোরকদমে তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে ইকবালপুর থেকে গ্রেফতার করা হয় বিহারের বাসিন্দা এস কে মোহাম্মদকে। এদিনই তাঁকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। তাঁর সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সে কারণেই তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত চালাতে চাইছেন পুলিশ কর্তারা।  

Follow Us
২০০-র কমে আসন পেলে কী হবে? ভোটের আগে জল্পনা বাড়ালেন মমতা
২০০-র কমে আসন পেলে কী হবে? ভোটের আগে জল্পনা বাড়ালেন মমতা
কেঁদে ফেললেন সাংসদ মিতালি, তুমুল উত্তেজনা গোঘাটে
কেঁদে ফেললেন সাংসদ মিতালি, তুমুল উত্তেজনা গোঘাটে
হাওড়া মধ্য বিধানসভায় জিতবে কে, কী বলছে ভোটের হাওয়া?
হাওড়া মধ্য বিধানসভায় জিতবে কে, কী বলছে ভোটের হাওয়া?
প্রচারে গান চালিয়ে উদ্দাম নাচ বাম কর্মী-সমর্থকদের, তুঙ্গে বিতর্ক
প্রচারে গান চালিয়ে উদ্দাম নাচ বাম কর্মী-সমর্থকদের, তুঙ্গে বিতর্ক
'পবনের গাড়ি ফলো করা হচ্ছিল, পুরোটাই প্রি-প্ল্যানড', দাবি অর্জুনের
'পবনের গাড়ি ফলো করা হচ্ছিল, পুরোটাই প্রি-প্ল্যানড', দাবি অর্জুনের
BJP-র রোড শো-তে উত্তেজনা, ভারপ্রাপ্ত আধিকারিকদের বদলি কমিশনের
BJP-র রোড শো-তে উত্তেজনা, ভারপ্রাপ্ত আধিকারিকদের বদলি কমিশনের
খাটের তলায় লুকিয়ে জগদ্দলের অভিযুক্ত, পুলিশ বাড়িতে ঢুকেই যা করল...
খাটের তলায় লুকিয়ে জগদ্দলের অভিযুক্ত, পুলিশ বাড়িতে ঢুকেই যা করল...
জগদ্দলের ঘটনায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর-সহ ৪
জগদ্দলের ঘটনায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর-সহ ৪
বাংলার মেজাজ বলছে, শপথ অনুষ্ঠানে আমাকে আবার আসতে হবে: মোদী
বাংলার মেজাজ বলছে, শপথ অনুষ্ঠানে আমাকে আবার আসতে হবে: মোদী
'TMC-র মুখে এখন মা-মাটি-মানুষের কথা নেই', কারণও জানালেন মোদী
'TMC-র মুখে এখন মা-মাটি-মানুষের কথা নেই', কারণও জানালেন মোদী