Calcutta High Court: ২১ শে জুলাইয়ের সভা শেষ করার পরই ফের মামলা হয়ে গেল মমতার তৃণমূলের বিরুদ্ধে
Kolkata: বিগত, ১৫ বছর ধরে রাজ্য জুড়ে উৎসবের আকারে যারা ২১ জুলাই পালন করেছে, সে তৃণমূলকে এবার সভা করার জন্য আগেই হাইকোর্টে যেতে হয়েছিল। কত লোক হবে, সেই হিসেব দেওয়ার পর আদালত বিড়লা তারামণ্ডলের সামনে সভা করার অনুমতি দেয়। নির্দিষ্ট সময়ও বেঁধে দেওয়া হয় মমতা নেতৃত্বাধীন তৃণমূলের জন্য। বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চের নির্দেশ ছিল আড়াই হাজার লোক নিয়ে তারামণ্ডলের সামনে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়রা। তেমনটাই হয়েছিল

কলকাতা: একুশে জুলাই (21 July) এর সভা কোথায় হবে সেই নিয়ে মামলা-মোকদ্দমা করে অবশেষে সভা করার জায়গা জোগাড় করতে পেরেছিল কালীঘাট তৃণমূল। একুশে জুলাইয়ের সভা শেষ। তারপরও মামলা থেকে মুক্তি নেই। এবার কলকাতা হাইকোর্টের নির্দেশ অবমাননার অভিযোগে দায়ের মামলা। হেস্টিংস থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল কলকাতা পুলিশ।
কলকাতা পুলিশ সূত্রে খবর, ক্যাথিড্রাল রোডের একটি লেন খুলে রাখার নির্দেশ দেয় আদালত। তবে, বিপুল সংখ্যক কর্মী চলে আসায় জমায়েতের কারণে এই রোডের দুটি লেনই বন্ধ রাখতে হয়। জেনে বুঝে কীভাবে কোর্টের নির্দেশ অমান্য? সেই কারণেই সভার আহ্বায়ক ও আয়োজকদের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা।
বিগত, ১৫ বছর ধরে রাজ্য জুড়ে উৎসবের আকারে যারা ২১ জুলাই পালন করেছে, সে তৃণমূলকে এবার সভা করার জন্য আগেই হাইকোর্টে যেতে হয়েছিল। কত লোক হবে, সেই হিসেব দেওয়ার পর আদালত বিড়লা তারামণ্ডলের সামনে সভা করার অনুমতি দেয়। নির্দিষ্ট সময়ও বেঁধে দেওয়া হয় মমতা নেতৃত্বাধীন তৃণমূলের জন্য। বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চের নির্দেশ ছিল আড়াই হাজার লোক নিয়ে তারামণ্ডলের সামনে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়রা। তেমনটাই হয়েছিল। তবে, বেলা যত বাড়তে থাকে ততই মানুষের ভিড় লক্ষ করা যায়। জেলা কলকাতার প্রচুর কর্মী সমর্থকরা ধীরে-ধীরে আসতে শুরু করেন তারামণ্ডলের সামনে। বিচারপতির নির্দেশ ছিল রাস্তা বন্ধ রেখে কোনও সভা করা যাবে না। প্রসঙ্গত, বিগত দিনে এভাবেই রাস্তা বন্ধ করে একুশে জুলাই পালিত হত। এর জেরে সমস্যায় পড়তেন সাধারণ মানুষ। রাস্তা থেকে বাস তুলে নেওয়া হত, জেলা গুলি থেকে ট্রেনে ভিড় করে কলকাতায় আসতেন সাধারণ মানুষ। এর জেরে রীতিমতো হয়রানির শিকার হতে হত নিত্যযাত্রীদের। তৃণমূল সরকার ক্ষমতা থেকে সরতেই মামলা দায়ের হয়। সেই একই জিনিস যেন এবার না হয় সেই কারণেই ছিল নির্দেশ। তবে ক্যাথিড্রাল রোডের দুটি লেন বন্ধ হওয়ায় এবার স্বতঃপ্রণোদিত মামলা করল পুলিশ।
