Kasba News: জেলখাটা দুষ্কৃতী জাভেদ খানের সঙ্গে প্রচারে? জানাজানি হতেই TMC যা সাফাই দিল…
Kolkata: আজ তৃণমূল প্রার্থী জাভেদ খান বাবুসোনাকে নিয়েই ৯১ নম্বর ওয়ার্ডে বাড়ি-বাড়ি প্রচার সারলেন তিনি। প্রচারের প্রথম সারিতেই দেখা গেল বাবুসোনাকে। সাদা গেঞ্জি পরে কসবা তৃণমূল প্রার্থী জাভেদ খানকে ভোট দিতে বাড়ি বাড়ি মানুষকে আবেদন করছেন।ছিলেন এলাকার তৃণমূল কাউন্সিলর বৈশ্বনর চট্টোপাধ্যায়ও।

কসবা: কাঁকুলিয়া-কাণ্ডে অস্ত্র আইনে গ্রেফতার হয়েছিল ‘কুখ্যাত’ দুষ্কৃতী সোনা পাপ্পুর ডান হাত বাবুসোনা। অপরাধ জগতের তুখোড় হিসেবে নাম থাকা এই বাবুসোনা জামিনও পেয়ে যায়। সেই দুষ্কৃতীকে এবার দেখা গেল কসবার তৃণমূল প্রার্থী জাভেদ খানের বাড়ি-বাড়ি প্রচারের সময়।
আজ তৃণমূল প্রার্থী জাভেদ খান বাবুসোনাকে নিয়েই ৯১ নম্বর ওয়ার্ডে বাড়ি-বাড়ি প্রচার সারলেন তিনি। প্রচারের প্রথম সারিতেই দেখা গেল বাবুসোনাকে। সাদা গেঞ্জি পরে কসবা তৃণমূল প্রার্থী জাভেদ খানকে ভোট দিতে বাড়ি-বাড়ি মানুষকে আবেদন করছেন।ছিলেন এলাকার তৃণমূল কাউন্সিলর বৈশ্বনর চট্টোপাধ্যায়ও।
সম্প্রতি, কাঁকুলিয়া-কান্ডের পর যেসব তাবড়-তাবড় নেতারা এই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি তুলেছিলেন। তাঁদেরই দেখা গেল এই প্রচারে বাবুসোনার হাত ধরেই এলাকায় ঘুরতে। তারপরই বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি।
কিন্তু দুষ্কৃতী কেন তৃণমূলের প্রচারে?
কাউন্সিলর বৈশ্বনর চট্টোপাধ্যায় বলেন, “পাড়ায় প্রচার হলে কেউ যদি প্রচারে থাকে তাহলে কি আমরা তাঁকে প্রচার থেকে বের করে দেব? এরকম তো করা যায় না। আজ তো প্রচার ছিল, এবার বাবুসোনা ওই বাড়িতেই থাকে। তাঁদের পাড়ায় যখন প্রচারে ঢুকেছে তখন ও বাড়িতেই ছিল। এখন সেটা নিয়ে যদি খবর হয় তাহলে কিছু বলার নেই।আর তাহলে প্রতিটি পাড়ায় কারও না কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকবে আর তারা থাকলে তো প্রচার করাই যাবে না।”
বস্তুত, ২০২১ সালের অক্টোবর মাসে কলকাতার গড়িয়াহাটের কাঁকুলিয়া রোডে সুবীর চাকি ও তাঁর গাড়ির চালক রবীন মণ্ডলকে নৃশংসভাবে খুন করার অভিযোগ ওঠে। যা কাঁকুলিয়া কাণ্ড বা গড়িয়াহাট ডাবল মার্ডার নামে পরিচিত। সম্পত্তির বিবাদ এবং বাড়ি বিক্রির জের ধরে এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠে আসে।
