AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Local Train: আজ রাত ১০.৪০ থেকে হাওড়া লাইনের অনেক লোকাল ট্রেন চলবে না, কবে পরিষেবা স্বাভাবিক হবে?

হুগলির রিষড়া শহরের পূর্ব থেকে পশ্চিম পাড়ের যাতায়াতের জন্য একটি রেলগেট আছে। স্টেশনের সামনে সেই রেলগেট পেরিয়ে যেতে ভোগান্তির শিকার হতে হয় নিত্য যাত্রীদের। একবার গেট পরলে কাল ঘাম ছুটে যায় রিষড়াবাসীর। ২০০৯ সালে রিষড়া আন্ডার পাশের কাজের ঘোষণা করেন তৎকালীন রেল মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বেশ কিছু বছর ধরেই চলছে রিষড়া আন্ডারপাসের এর কাজ চলছিল।

Local Train: আজ রাত ১০.৪০ থেকে হাওড়া লাইনের অনেক লোকাল ট্রেন চলবে না, কবে পরিষেবা স্বাভাবিক হবে?
বাড়ল ট্রেন
| Edited By: | Updated on: Mar 28, 2026 | 7:02 PM
Share

রিষড়া: সাময়িক ভাবে বন্ধ থাকছে ট্রেন চলাচল। মূলত, আজ রাত ১০টা ৪০ মিনিট  থেকে সকাল সাতটা পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল, জানিয়েছে পূর্ব রেল। রিষড়ায় আন্ডারপাসের কাজের জন্য পাওয়ার অফ থাকবে চলবে না ট্রেন।

হুগলির রিষড়া শহরের পূর্ব থেকে পশ্চিম পাড়ের যাতায়াতের জন্য একটি রেলগেট আছে। স্টেশনের সামনে সেই রেলগেট পেরিয়ে যেতে ভোগান্তির শিকার হতে হয় নিত্য যাত্রীদের। একবার গেট পড়লে কাল ঘাম ছুটে যায় রিষড়াবাসীর। ২০০৯ সালে রিষড়া আন্ডার পাশের কাজের ঘোষণা করেন তৎকালীন রেল মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বেশ কিছু বছর ধরেই চলছে রিষড়া আন্ডারপাসের এর কাজ চলছিল। তার গতি ছিল খুবই কম রেল সূত্রে খবর। এই বছরই সেই আন্ডারপাস উপহার পাবে রিষড়াবাসী।

বর্তমানে সেই কাজ প্রায় শেষ পর্যায়ে। তাই জোর কদমে কাজের জন্য আজ রাত ১০:৪০ থেকে কাল সকাল সাতটা পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল। সেই বিজ্ঞপ্তি আগেই রেলপথ সূত্র জানিয়ে দেওয়া হয়। যাত্রী সুবিধার্থে প্রতিটি স্টেশনেই চলছে মাইকিং।

যে ট্রেনগুলি বাতিল থাকছে তালিকা আগে থেকেই রেলের তরফ থেকে দিয়ে দেওয়া হয়। মূলত, হাওড়া-বর্ধমান মেন, হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-কাটোয়া, হাওড়া তারকেশ্বর, হাওড়া-আরামবাগ লাইনের অনেকগুলি ট্রেন বাতিল করা হয়েছে। রবিবার সকাল সাতটার পর ট্রেন চললেও তা সংখ্যায় কম থাকায় যাত্রীদের ভোগান্তির সম্ভাবনা।

Follow Us