AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fake Passport: টানা ১০ ঘণ্টার জিজ্ঞাসাবাদ, গেদে থেকে গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি চক্রের অন্যতম মাথা

Fake Passport: ২০২৪ সালের শেষদিকে ভুয়ো নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরির ঘটনা প্রথম সামনে আসে। এরপর তদন্ত শুরু করে পুলিশ। ধীরে-ধীরে জানা যায় এই পাসপোর্ট চক্রের বিষয়ে। তারপর একাধিক জায়গায় অভিযান চালিয়ে এই সংক্রান্ত নথি উদ্ধার করেন তদন্তকারী আধিকারিকরা।

Fake Passport: টানা ১০ ঘণ্টার জিজ্ঞাসাবাদ, গেদে থেকে গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি চক্রের অন্যতম মাথা
গ্রেফতার এক ব্যক্তিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 15, 2025 | 9:52 PM
Share

সল্টলেক: পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেফতার আরও এক। উত্তর ২৪ পরগনার গেদে থেকে গ্রেফতার হয়েছেন ওই ব্যক্তি। নাম অলক নাথ। ১০ ঘণ্টার বেশি সময় জিজ্ঞাসাবাদের পর আটক অলোক নাথ। তাকে নিয়ে আসা হয়েছে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে।

আজ নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার গেদে উত্তরপাড়ায় তদন্তে আসেন ইডি আধিকারিকরা। তাঁরা পৌঁছন অলোক নাথের বাড়ি। এরপর গোটা বাড়ি ঘিরে ফেলেন সিআরপিএফ জওয়ানরা। বাড়ির ভিতর প্রবেশ করেন ইডি আধিকারিকরা।

জানা গিয়েছে, দীর্ঘ প্রায় দশ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। খতিয়ে দেখা হয় প্রচুর নথি। তবে অভিযুক্তের কথাবার্তায় অসঙ্গতি পান কেন্দ্রীয় গোয়েন্দারা। এরপরই অভিযুক্তকে গ্রেফতার করেন তাঁরা। দীর্ঘ প্রায় দশ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হন অলোক। বস্তুত, এই অলোক দীর্ঘদিন ধরে ই-পাসপোর্টের অফিসে কাজ করতেন। তিনি পাসপোর্ট-ভিসা তৈরির অন্যতম এজেন্ট ছিলেন।

২০২৪ সালের শেষদিকে ভুয়ো নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরির ঘটনা প্রথম সামনে আসে। এরপর তদন্ত শুরু করে পুলিশ। ধীরে-ধীরে জানা যায় এই পাসপোর্ট চক্রের বিষয়ে। তারপর একাধিক জায়গায় অভিযান চালিয়ে এই সংক্রান্ত নথি উদ্ধার করেন তদন্তকারী আধিকারিকরা। মামলায় পুলিশ দশজনকে গ্রেফতার করেছে। যাদের মধ্যে একজন প্রাক্তন পুলিশকর্মীও রয়েছেন। একই সঙ্গে রয়েছেন ডাক বিভাগেরও দুজন কর্মী। পরবর্তীতে জানা যায়, এই চক্র গোটা রাজ্যে রয়েছে।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন