AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Partha Chatterjee: সুপার স্পেশালিটি SSKM ছাড়লেন পার্থ, ভর্তি হলেন বেসরকারি হাসপাতালে

Partha Chatterjee: এর আগে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। প্রেসিডেন্সি জেলে অসুস্থ বোধ করায় তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম-এ। এরপর আদালতে পার্থ দাবি করেছিলেন, সরকারি এই হাসপাতালে চিকিৎসা করে তিনি সুস্থ হতে পারছেন না।

Partha Chatterjee: সুপার স্পেশালিটি SSKM ছাড়লেন পার্থ, ভর্তি হলেন বেসরকারি হাসপাতালে
অসুস্থ পার্থImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 28, 2025 | 10:54 PM
Share

কলকাতা: এসএসকেএম হাসপাতাল থেকে মঙ্গলবার রাত্রিবেলা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ভর্তি করা হল মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে। নিম্ন আদালতের নির্দেশেই এই বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন মন্ত্রী। তবে হাসপাতালের সব খরচ বহন করতে হবে তাঁকেই। যদিও, রাজ্যের এক নম্বর সুপার স্পেশালিটি হাসপাতাল ছেড়ে কেন পার্থ বেসরকারি হাসপাতালে ভর্তি হতে চাইছেন তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে বিরোধীরা।

এর আগে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। প্রেসিডেন্সি জেলে অসুস্থ বোধ করায় তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম-এ। এরপর আদালতে পার্থ দাবি করেছিলেন, সরকারি এই হাসপাতালে চিকিৎসা করে তিনি সুস্থ হতে পারছেন না। সেই কারণে তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তির অনুমতি দেওয়া হয়। এরপর আদালত পার্থবাবুর সব মেডিক্যাল রিপোর্ট খতিয়ে দেখে বেসরকারি হাসপাতালে ভর্তির নির্দেশ দেয়।

সেই মতো এ দিন মুকুন্দপুরের ওই হাসপাতালে ভর্তি হন। কিন্তু কেন সরকারি হাসপাতালে থাকতে চাইছেন পার্থ? উঠছে প্রশ্ন। এক সময় এই এসএসকেএম-ই ছিল সুজয়কৃষ্ণ ভদ্র থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায়দের প্রথম পছন্দ। কিন্তু আচমকাই এখন এসএসকেএম-এর চিকিৎসায় অনীহা তাদের। পার্থ যে ধরনের সুবিধা চাইছেন, এসএসকেএম কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়েছেন, তা আলাদা করে দেওয়া সম্ভব নয়। পার্থর ভর্তি হওয়া নিয়ে সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেন, “ওরা জানে মমতা বন্দ্যোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতাল করেছেন, বড় বড় গেট বানিয়েছেন তবে সেখানে চিকিৎসা হয় না। তারপর স্বাস্থ্য অবস্থা বেহাল। স্যালাইন জালি, ওষুধ বিষাক্ত। সেই কারণে এরা প্রাণ বাঁচাতে বেসরকারি হাসপাতালে যাচ্ছেন।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?