AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

R G Kar : স্ট্রেচার চেয়েও মেলেনি, বেঘোরে প্রাণ গেল রোগীর, ফের বিতর্কে আর জি কর

R G Kar : পরিবার সূত্রে খবর, রবিবার বুকে ব্যথা নিয়ে আর জি কর হাসপাতালে নিয়ে আসা হয়েছিল বিশ্বজিৎ সামন্তকে। ট্রমা কেয়ারের পাশে শৌচালয় যেতে গিয়ে আরও অসুস্থ হয়ে পড়েন। পরিবারের অভিযোগ, সেইসময় স্ট্রেচার পাওয়া যাচ্ছিল না। বাধ্য হয়ে বৃদ্ধকে হাঁটিয়ে নিয়ে যেতে হয়। তখনই অচৈতন্য হয়ে পড়েন বিশ্বজিৎবাবু।

R G Kar : স্ট্রেচার চেয়েও মেলেনি, বেঘোরে প্রাণ গেল রোগীর, ফের বিতর্কে আর জি কর
রোগীর মৃত্যুImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 23, 2026 | 9:34 AM
Share

কলকাতা : ফের বিতর্কে আর জি কর হাসপাতাল। সম্প্রতি, লিফটে আটকে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে বিতর্কের ঝড় ওঠে। সেই রেশ কাটতে না কাটতেই ফের আলোচনার কেন্দ্রে আর জি কর হাসপাতাল। এবার স্ট্রেচার না মেলায় রোগীর মৃত্যুর অভিযোগ। মৃতের নাম বিশ্বজিত সামন্ত। পরিবারের অভিযোগ, স্ট্রেচার না মেলায় রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের চরম অব্যবস্থা নিয়ে অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের লোকজন। অব্যবস্থার অভিযোগ তুলে এই নিয়ে ৭২ ঘণ্টায় দু’জনের মৃত্যু হল আরজিকরে।

নিমতার বাসিন্দা বিশ্বজিত সামন্ত। বুকে ব্যথা নিয়ে আজ ভোর রাতে ট্রমা কেয়ারে ভর্তি হন তিনি। পরিবারের দাবি, ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বজিতবাবুর চিকিৎসা শুরু করে দেওয়া হয়। তারপর বিশ্বজিত বাবু শৌচালয়ে যেতে চান। সেইসময় চিকিৎসকরা জানান, শৌচালয় নিচে নেই। তার জন্য ১০০ কিমি দূরে সুলভ শৌচালয়ে যেতে হবে। পরিবারের অভিযোগ, সেইসময় স্ট্রেচার পাননি তাঁরা। বাধ্য হয়ে ১০০ মিটার হেঁটে যেতে হয়। এখানেই শেষ নয়। হেঁটে যাওয়ার পর দুই তলায় উঠতে হয়। তবে, শৌচালয়ে যাওয়ার আগেই অচৈতন্য হয়ে পড়েন ওই ব্যক্তি। এরপর তাঁকে এমার্জেন্সিতে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পরিবারের অভিযোগ, এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার সময় বারবার অনুরোধ সত্ত্বেও হাসাপাতালের কেউ তাঁদের সাহায্য করেনি।

পরিবারের অভিযোগ, বুকে ব্যথা হচ্ছিল বিশ্বজিতবাবুর। তাঁরা স্ট্রেচার চেয়েছিলেন। কিন্তু, স্ট্রেচার না পেয়ে বাধ্য হয়ে পায়ে হেঁটে যেতে হয়। হাসপাতালের এই অব্যবস্থার কারণেই বিশ্বজিৎ বাবুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন তাঁরা। ইতিমধ্যে ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়েছে।

আর জি করের এই ঘটনায় বেশ কিছু প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। কেন মুমুর্ষ রোগীকে ১০০ কিমি দূরে শৌচালয়ে যেতে বলা হয়েছিল? সুলভ শৌচালয়েই বা কেন নিয়ে যেতে বলা হয়েছিল? কেন মুমুর্ষ রোগীকে হেঁটে যেতে বলা হল? যদিও, এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আর জি করেরে ঘটনা নিয়ে দিলীপ ঘোষ বলেন, “আরজিকরের মত পশ্চিমবঙ্গে যতগুলি হাসপাতাল রয়েছে সবগুলি আসলে মৃত্যু ফাঁদ। মমতা বন্দ্যোপাধ্য়ায় এতদিন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, কী করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও যোগ্যতা নেই। তাই এবার পরিবর্তন দরকার।”

Follow Us
পবিত্র করের পাড়ায় জনসংযোগ শুভেন্দুর, কী বললেন?
পবিত্র করের পাড়ায় জনসংযোগ শুভেন্দুর, কী বললেন?
রোদে-জলে প্রচার, 'কুল' থাকতে কোন পোশাক বেছে নিচ্ছেন অগ্নিমিত্রা?
রোদে-জলে প্রচার, 'কুল' থাকতে কোন পোশাক বেছে নিচ্ছেন অগ্নিমিত্রা?
পরীক্ষার সময় বই খুলে...প্রচারে বেরিয়ে কোন কথা ফাঁস করলেন সায়ন্তিকা?
পরীক্ষার সময় বই খুলে...প্রচারে বেরিয়ে কোন কথা ফাঁস করলেন সায়ন্তিকা?
ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিপর্যস্ত ট্রেন পরিষেবা
ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিপর্যস্ত ট্রেন পরিষেবা
ইজরায়েলের পরমাণু ঘাঁটিতে হামলা ইরানের, যা ভয়ঙ্কর ক্ষতি হল...
ইজরায়েলের পরমাণু ঘাঁটিতে হামলা ইরানের, যা ভয়ঙ্কর ক্ষতি হল...
গৌতমের প্রচারে পুরনিগমের গাড়ি, বিধিভঙ্গের অভিযোগ
গৌতমের প্রচারে পুরনিগমের গাড়ি, বিধিভঙ্গের অভিযোগ
ভোট প্রচারে বাম প্রার্থী মানস মুখোপাধ্যায়ের ডায়েটে কী কী থাকছে?
ভোট প্রচারে বাম প্রার্থী মানস মুখোপাধ্যায়ের ডায়েটে কী কী থাকছে?
হাতে কাতলা মাছ, কোথায় চললেন বিজেপি প্রার্থী?
হাতে কাতলা মাছ, কোথায় চললেন বিজেপি প্রার্থী?
BJP প্রার্থী তাপস রায়ের সঙ্গে সৌজন্য বিনিময় সুপ্তি পাণ্ডের
BJP প্রার্থী তাপস রায়ের সঙ্গে সৌজন্য বিনিময় সুপ্তি পাণ্ডের
'আমি আপনাদেরই ছেলে', ভোট প্রচারেও সবাইকে চমকে দিলেন সুজিত বসু
'আমি আপনাদেরই ছেলে', ভোট প্রচারেও সবাইকে চমকে দিলেন সুজিত বসু