AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Modi on Cyclone Remal: দূরন্ত গতিতে এগোচ্ছে রেমালের ঘূর্ণি, দিল্লিতে জরুরি বৈঠকে বসলেন মোদী

Narendra Modi: ক্রমেই দূরত্ব কমাচ্ছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। রাতেই ল্যান্ডফল করবে বাংলাদেশের মংলার কাছে। ঘূর্ণিঝড় রেমালের গতিপ্রকৃতির দিকে সর্বক্ষণ নজর রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে রাজধানী দিল্লিতে জরুরি পর্যালোচনা বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী মোদী।

Modi on Cyclone Remal: দূরন্ত গতিতে এগোচ্ছে রেমালের ঘূর্ণি, দিল্লিতে জরুরি বৈঠকে বসলেন মোদী
রেমাল নিয়ে পর্যালোচনা বৈঠকে মোদীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 26, 2024 | 7:47 PM
Share

নয়া দিল্লি ও কলকাতা: দূরন্ত গতিতে উপকূলের দিকে ছুটে আসছে ঘূর্ণিঝড় রেমাল। সাগর দ্বীপ দূরত্ব ১৬০ কিলোমিটার। ক্যানিং থেকে ১৯০ কিলোমিটার। ক্রমেই দূরত্ব কমাচ্ছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। রাতেই ল্যান্ডফল করবে বাংলাদেশের মংলার কাছে। ঘূর্ণিঝড় রেমালের গতিপ্রকৃতির দিকে সর্বক্ষণ নজর রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে রাজধানী দিল্লিতে জরুরি পর্যালোচনা বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী মোদী।

ঘূর্ণিঝড় রেমালের বাংলাদেশের উপকূলে আছড়ে পড়লেও, পশ্চিমবঙ্গেও দুর্যোগের আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই রেমালের ঘূর্ণি ‘খেল’ দেখাতে শুরু করে দিয়েছে বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে। শহর কলকাতায় ঝোড়ো হাওয়ার দাপটে এখন থেকেই গাছের ডালপালা ভেঙে রাস্তায় পড়তে শুরু করেছে। এখনও পর্যন্ত শহর কলকাতায় ১৪টি গাছ ভেঙে পড়ার খবর মিলেছে।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে প্রয়োজনীয় সবরকম প্রস্তুতি নিয়ে রেখেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর টিম। নৌসেনার তরফেও সজাগ দৃষ্টি রাখা হচ্ছে ঘূর্ণিঝড় রেমালের উপর। পাশাপাশি পূর্ব রেলের তরফেও বি আর সিং হাসপাতালে একটি বিশেষ মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে। স্টেশন ও স্টেশন সংলগ্ন অঞ্চলে কোথাও ঝড়-বৃষ্টির সময় কেউ আহত হলে, তাঁদের চিকিৎসার জন্য এই বিশেষ বন্দোবস্ত করে রাখছে পূর্ব রেল।

উল্লেখ্য, আজ বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজ্যবাসীকে বার্তা দিয়েছেন, যাতে কেউ অযথা ভীত বা আতঙ্কিত না হয়ে পড়েন। তবে সকলকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। ঝড়-বৃষ্টির কারণে কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে পর্যাপ্ত জেনারেটরের ব্যবস্থা রয়েছে বলেও আশ্বস্ত করছেন মমতা।

Follow Us
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে