AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: ২-৩ ঘণ্টার মধ্যেই প্রবল দুর্যোগ! কলকাতা-সহ এই এই এলাকা ভেসে যাবে…

Weather Update Kolkata: মৌসম ভবন জানাচ্ছে, মৌসুমী অক্ষরেখা এখন উত্তরবঙ্গে সক্রিয়। রাজস্থানের বিকানির থেকে বিহারের পাটনা হয়ে উত্তরবঙ্গের মালদার উপর দিয়ে উত্তর-পূর্ব ভারতের মনিপুর পর্যন্ত বিস্তৃত। একই সঙ্গে একটি ঘূর্ণাবর্ত এলাকা তৈরি হয়েছে উত্তরবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায়।

Weather Update: ২-৩ ঘণ্টার মধ্যেই প্রবল দুর্যোগ! কলকাতা-সহ এই এই এলাকা ভেসে যাবে...
প্রবল বৃষ্টিImage Credit: Sudipta Das/NurPhoto via Getty Images)
| Edited By: | Updated on: Aug 05, 2026 | 9:01 AM
Share

কলকাতা: বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই। নতুন করে বৃষ্টি বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ২-৩ ঘণ্টার মধ্যে কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা। বুধবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। সকাল থেকেই কলকাতা ও লাগোয়া জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে।

উত্তরবঙ্গে মঙ্গলবারই লাল সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এক-এক জায়গায় ২০০ মিমি-রও বেশি বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। প্রবল বৃষ্টিতে দুর্ভোগ বাড়ছে উত্তরবঙ্গে। আজও পাহাড়-ডুয়ার্সে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। ভারী বৃষ্টি হতে পারে দুই দিনাজপুর, মালদহে। ভারী বৃষ্টি এবং অতি বৃষ্টিতে ধসের সম্ভাবনা পার্বত্য এলাকায়। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। অতিবৃষ্টিতে নদীর জলস্তর বাড়তে পারে। তিস্তা তোর্সা রাইডাক জলঢাকা নদীতে জলস্তর বাড়তে পারে। শষ্য চাষের ক্ষতি হতে পারে।

মৌসম ভবন জানাচ্ছে, মৌসুমী অক্ষরেখা এখন উত্তরবঙ্গে সক্রিয়। রাজস্থানের বিকানির থেকে বিহারের পাটনা হয়ে উত্তরবঙ্গের মালদার উপর দিয়ে উত্তর-পূর্ব ভারতের মনিপুর পর্যন্ত বিস্তৃত। একই সঙ্গে একটি ঘূর্ণাবর্ত এলাকা তৈরি হয়েছে উত্তরবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায়। এছাড়াও আসাম উত্তর প্রদেশ রাজস্থান এবং তামিলনাড়ুতে ঘূর্ণাবর্ত রয়েছে।

দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস। শনিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। রবিবারে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। উইকেন্ডে আপাতত কোন সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গে।

Follow Us
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু