AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rajdhani Express: রাজধানী থেকে নিখোঁজ হলেন যাত্রী

Rajdhani Express: পরিবারের দাবি, সেখানে গিয়ে দেখেন মৌসমের ল্যাগেজ ও মোবাইল থাকলেও মৌসম নিখোঁজ। এরপরে পরিবার শিয়ালদহ জিআরপি-র দারস্থ হলেও কোনও নিখোঁজ ডায়েরি নেওয়া হয়নি বলে দাবি। পরবর্তীতে দমদম থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।

Rajdhani Express: রাজধানী থেকে নিখোঁজ হলেন যাত্রী
মৌসম ঘোষImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 17, 2024 | 4:56 PM
Share

কলকাতা: রাজধানী এক্সপ্রেস থেকে নিখোঁজ ব্যক্তি। গত ২৭ জুন ওই ব্যক্তির ট্রেনে চড়ে দিল্লি থেকে শিয়ালদহ ফেরার কথা ছিল। ২৮ তারিখ নামতেন তিনি। কিন্তু ফেরেননি। ওই ব্যক্তির পরিবারের অভিযোগ, শিয়ালদহ জিআরপি-র দারস্থ হলেও কোনও নিখোঁজ ডায়েরি নেওয়া হয়নি। পরবর্তীতে দমদম থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।

নিখোঁজ ব্যক্তির নাম মৌসম ঘোষ (৪০)। দিল্লি থেকে তাঁরই ফেরার কথা ছিল শিয়ালদহে। সেই দিনই তাঁর এক বন্ধু তাঁকে আনতে গিয়েছিলেন। কিন্তু খুঁজে পাননি। তার ফোন বেজে যাচ্ছিল কেউ ধরছিল না। পরিবারের দাবি, এরপরে আরপিএফ ফোন ধরে জানিয়েছেন, তাঁর ফোন পাওয়া গিয়েছে। ওই বন্ধুর তরফে মৌসমের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা তড়িঘড়ি শিয়ালদহ পৌঁছয়।

পরিবারের দাবি, সেখানে গিয়ে দেখেন মৌসমের ল্যাগেজ ও মোবাইল থাকলেও মৌসম নিখোঁজ। এরপরে পরিবার শিয়ালদহ জিআরপি-র দারস্থ হলেও কোনও নিখোঁজ ডায়েরি নেওয়া হয়নি বলে দাবি। পরবর্তীতে দমদম থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।

কিন্তু পনেরো দিন কেটে গেল ওই ব্যক্তির কোনও খোঁজ না পাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত গোটা পরিবার। পরিবারের দাবি, রাজধানীর মত একটি ট্রেন যেখানে প্রতিটা কামরায় সিসিটিভি থাকে সেখান থেকে কী করে একজন নিখোঁজ হয়ে গেল? মৌসমের বন্ধু বলেন, “শিয়ালদহের ১২ নম্বর প্ল্যাটফর্মে রাজধানী ঢোকার কথা ছিল। আমি খোঁজাখুঁজি করি। তারপর ফোন করি। সন্ধ্যেবেলায় রিং হয়। জিআরপি ফোন তোলে। এরপর আমি মাসিকে জানাই।”

এ প্রসঙ্গে মৌসমের মাসির দাবি, তাঁদের সন্তান কোথায় রয়েছে তার খোঁজ তারা যেন পায়। কান্নায় ভেঙে পড়তে পড়তে এমনটাই জানাচ্ছেন তিনি। নিখোঁজের মাসি বলেন,”আমরা অভিযোগ দায়ের করেছি দমদম থানায়।” পুলিশ সূত্রে খবর,তাঁরা সমস্ত জায়গায় নিখোঁজের তথ্য পাঠিয়েছেন।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো