AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Election Commission: আরও ৫০ হাজার মানুষের নাম বাদ পড়ছে, তালিকায় কারা?

SIR in Bengal: আগে শোনা গিয়েছিল কাজের চাপের কারণে তা আরও ১০ দিন পিছিয়ে যেতে পারে। যদিও এখনও পর্যন্ত এ নিয়ে কোনও অফিসিয়াল ঘোষণা সামনে আসেনি। এদিকে শুনানিতে শেষ হতে পারে মাত্র কয়েক দিন। তার আগেই এবার ৫০ হাজার মানুষের নাম বাদ দিয়ে দিল কমিশন।

Election Commission: আরও ৫০ হাজার মানুষের নাম বাদ পড়ছে, তালিকায় কারা?
কী বলছে কমিশন? Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Feb 05, 2026 | 6:30 PM
Share

কলকাতা: শুনানি শেষ হওয়ার আগেই ৫০ হাজার মানুষের নাম বাদ দেওয়ার সুপারিশ করল ইআরও-রা। নির্বাচন কমিশন সূত্রে খবর, এরা কেউই শুনানিতে আসেননি। কোনও খোঁজও পাওয়া যায়নি। বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে শেষ পর্যন্ত তাঁদের নাম বাদ দিল কমিশন। এদিকে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা বের করার কথা কমিশনের। যদিও আগে শোনা গিয়েছিল কাজের চাপের কারণে তা আরও ১০ দিন পিছিয়ে যেতে পারে। যদিও এখনও পর্যন্ত এ নিয়ে কোনও অফিসিয়াল ঘোষণা সামনে আসেনি। এদিকে শুনানিতে শেষ হতে পারে মাত্র কয়েক দিন। তার আগেই এবার ৫০ হাজার মানুষের নাম বাদ দিয়ে দিল কমিশন। 

ঝাড়াই বাছাই করে ইতিমধ্যেই নতুন করে বাদ দেওয়ার কাজও পুরোদমে শুরু করেছে কমিশন। ম্যাপড ভোটার অথচ আসেননি, এই খাতেও খতিয়ে দেখার পর বাদ দেওয়া হয়েছে কয়েক হাজার ভোটারকে। বাদ দেওয়া হয়েছে FRRO পাওয়া তালিকা থেকেও। এই সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে পঞ্চাশ হাজার ভুয়ো ভোটার বাদ পড়েছে বলে কমিশন সূত্রে খবর। কমিশন সূত্রে এও জানা যাচ্ছে এখনও পর্যন্ত ১ কোটি ৫১ লক্ষ ৯২ হাজার ৭৩৫ নোটিস জেনারেট করা হয়েছে কমিশনের তরফে। তার মধ্যে শুনানি হয়ে গিয়েছে ১ কোটি ৩০ লাখ ভোটারের। ভেরিফাই করে ৮০ লক্ষ আপলোডও হয়ে গিয়েছে। 

এদিকে এর আগে আদালতের নির্দেশে তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করা শুরু করেছিল কমিশন। কমিশন সূত্রে আগে যে খবর সামনে এসেছিল তাতে জানা গিয়েছিল বাংলায় আনম্যাপড ভোটারের সংখ্যা ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৬। তথ্যগত অসঙ্গতি রয়েছে ৯৪ লক্ষ ৪৯ হাজার ১৩২ জনের। এখন দেখার চূড়ান্ত তালিকা সামনে আসার পর সংখ্য়াটা দিনের কোথায় গিয়ে দাঁড়ায়। 

মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে
সোমবারও সুপ্রিম কোর্টে হাজির থাকতে পারেন মমতা?
সোমবারও সুপ্রিম কোর্টে হাজির থাকতে পারেন মমতা?
খুনে অভিযুক্ত হয়েও চার্জশিটে নাম নেই BDO প্রশান্ত বর্মনের
খুনে অভিযুক্ত হয়েও চার্জশিটে নাম নেই BDO প্রশান্ত বর্মনের