AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sadeshkhali: শাহজাহানের টিকি খুঁজে পাচ্ছে না পুলিশ! এবার কি ময়দানে নামছে CBI? আদালতে ইডি

Sadeshkhali: রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। সেখানে নজিরবিহীন ঘটনা ঘটে। ইডি আধিকারিকরা ঘরের দরজার তালা ভাঙতে গিয়েই আক্রান্ত হন উন্মত্ত জনতার হাতে।

Sadeshkhali: শাহজাহানের টিকি খুঁজে পাচ্ছে না পুলিশ! এবার কি ময়দানে নামছে CBI? আদালতে ইডি
শেখ শাহজাহান (ফাইল ছবি)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 16, 2024 | 1:58 PM
Share

কলকাতা:  সন্দেশখালি ঘটনায় পুলিশের দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলা হস্তান্তরের আবেদন। কলকাতা হাইকোর্টে নতুন আবেদন করতে চলেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি,  পুলিশের হাত থেকে এই ঘটনার তদন্তভার সিবিআই-কে দেওয়া হোক। প্রসঙ্গত, সোমবারই ইডি তাদের দায়ের করা মামলাটিকেও সিবিআই কিংবা এনআইএ কে দেওয়ার আবেদন করেছিল।

প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। সেখানে নজিরবিহীন ঘটনা ঘটে। ইডি আধিকারিকরা ঘরের দরজার তালা ভাঙতে গিয়েই আক্রান্ত হন উন্মত্ত জনতার হাতে। লাঠি, বাঁশ, লোহার রড হাতে তেড়ে আসেন হাজার হাজার মানুষ। ইটের আঘাতে মাথা ফাটে দুই ইডি আধিকারিকের। আক্রান্ত হতে হয় সিআরপিএফ জওয়ানদেরও। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রীতিমতো কলাবাগান দিয়ে দৌড়ে কোনওক্রমে পালিয়ে বাঁচেন। কিন্তু গোটা বিষয়টির সময়ে সন্দেশখালির সেই প্রত্যন্ত সরবেড়িয়া গ্রামে দেখা যায়নি কোনও পুলিশ আধিকারিককে।

ঘটনা ঘটে যাওয়ার পর পৌঁছয় পুলিশ। পরে গোটা ঘটনার ভিত্তিতে পুলিশ স্বতঃপ্রণোদিত একটি মামলা রুজু করে। এইভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের আক্রান্ত হওয়ার বিষয়টি গড়ায় দিল্লি পর্যন্ত। সিআরপিএফের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট করা হয়। ইডি রিপোর্ট করে স্বরাষ্ট্রদফতরে। তবে কেন্দ্র থেকে সচিব স্তরে চাপ বাড়ছে নবান্নে। ডিজি-র হুঁশিয়ারির পরও এখনও পর্যন্ত গ্রেফতার করা যায়নি শেখ শাহজাহানকে। এই পরিস্থিতিতে পুলিশের তদন্ত নিয়েই বারবার প্রশ্ন উঠছে। তাই এই মামলা এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাতে দেওয়াই আবেদন জানাতে চলেছে ইডি।

Follow Us
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার
আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার
মমতা-অভিষেককে ব্যাপক খোঁচা পার্থ চট্টোপাধ্যায়ের
মমতা-অভিষেককে ব্যাপক খোঁচা পার্থ চট্টোপাধ্যায়ের
কলকাতা পুরসভায় চূড়ান্ত নাটক
কলকাতা পুরসভায় চূড়ান্ত নাটক
১৫ লক্ষ নিয়েও অভিনয়ে আসেননি, সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ
১৫ লক্ষ নিয়েও অভিনয়ে আসেননি, সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ
দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু
দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু
সমূলে উপড়ে ফেলা হচ্ছে TMC রাজ, ভেঙে দেওয়া হয়েছে পরিচালন কমিটি
সমূলে উপড়ে ফেলা হচ্ছে TMC রাজ, ভেঙে দেওয়া হয়েছে পরিচালন কমিটি
কেন তৃণমূলের হয়ে প্রচার করেছিলেন, পরমব্রতর সরাসরি জবাব…
কেন তৃণমূলের হয়ে প্রচার করেছিলেন, পরমব্রতর সরাসরি জবাব…
দুর্গাপুরে শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে অ্যাবসেন্ট তৃণমূল বিধায়করা
দুর্গাপুরে শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে অ্যাবসেন্ট তৃণমূল বিধায়করা
জাস্ট ৪০ সেকেন্ড কথা বললেন শুভেন্দু ও ঋতব্রত, তারপর?
জাস্ট ৪০ সেকেন্ড কথা বললেন শুভেন্দু ও ঋতব্রত, তারপর?