AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Samik on Missionary Schools: ‘ভাগ্যে অন্য কিছু লেখা থাকবে’, খ্রিষ্টান-মিশনারি স্কুল নিয়ে বার্তা শমীকের

Missionary Schools: শমীক আরও বলেন, "একজন স্কুলের আধিকারিক পাকিস্তানের পতাকা রেখে দিয়েছেন স্কুলের ভিতরে এই কলকাতা শহরে। সংশোধিত হন। পশ্চিমবঙ্গে এ জিনিস চলতে দেব না, যে যত বড় শক্তি হোক। আপনাদের আপনাদের যত খ্রিস্টান মিশনারি আছে রাস্তায় নামতে পারেন।"

Samik on Missionary Schools: 'ভাগ্যে অন্য কিছু লেখা থাকবে', খ্রিষ্টান-মিশনারি স্কুল নিয়ে বার্তা শমীকের
শমীক ভট্টাচার্য, বিজেপি রাজ্য সভাপতিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 15, 2026 | 1:56 PM
Share

কলকাতা: বড় হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। তাঁর অভিযোগ, গেরুয়ার অপমান হলে কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। বলেছেন, “গৈরিকের সমালোচনা করলে ছেড়ে কথা বলব না।” একই সঙ্গে, তাঁর অভিযোগ হিন্দুদের ধর্মান্তকরণের কাজ করছেন একজন নামী খিষ্ট্রান কলেজের অধ্যক্ষ। জোর করে এমন কাজ করলে ‘ভাগ্যে অন্য কিছু লেখা থাকবে’ বলেও কড়া হুঁশিয়ারি তাঁর।

কেন ক্ষুব্ধ শমীক?

বিজেপির রাজ্য সভাপতি বলেন, “ব্রিটিশরা দেশ ছেড়ে চলে গিয়েছে ৭৫ বছর আগে। এরপরও মানসিকতা বদলায়নি। আপনারা এখানে এসেছেন। আপনাদের এখানে প্রতিষ্ঠান আছে, ক্যাথলিকরা আছেন আপনারা ধর্মমত প্রচার করুন। কিন্তু মনে রাখবেন এটা বাবরের সরকার নয়। পশ্চিমবঙ্গে  স্বাধীন সরকার আছে। পশ্চিমবঙ্গে কোনও খ্রিষ্টান মিশনারি স্কুলে যদি এভাবে রঙের কারণে ভারত বিরোধী কার্যকলাপ চালান আমরা সেই স্কুল চলতে দেব না।”

শমীক আরও বলেন, “একজন স্কুলের আধিকারিক পাকিস্তানের পতাকা রেখে দিয়েছেন স্কুলের ভিতরে এই কলকাতা শহরে। সংশোধিত হন। পশ্চিমবঙ্গে এ জিনিস চলতে দেব না, যে যত বড় শক্তি হোক। আপনাদের আপনাদের যত খ্রিস্টান মিশনারি আছে রাস্তায় নামতে পারেন। আমরা কোনও ধর্মের বিরোধী নই। কিন্তু আমাদের দেশে-আমাদের রাজ্যে বসে গৈরিকের সমালোচনা করবেন, এটা চলতে দেব না।”

হুঁশিয়ারি দিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “আর একটি অভিযাত কলেজ আছে কলকাতা শহরে। তাঁর যিনি অধ্যক্ষ তিনি আসানসোল-বর্ধমানে ধর্মান্তকরণের কাজ করছেন। এটা চলতে দেওয়া যাবে না। এটা তৃণমূল-বামপন্থী সরকার নয়। আমরা কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের বিরোধী। খিষ্ট্রধর্ম ইচ্ছিকভাবে পড়াতে পারেন। কিন্তু জোর করে ভারতীয় সংস্কৃতি ও হিন্দুদের বিরোধিতা করে তাহলে সেই স্কুল ও তা যাঁরা পরিচালনা করছেন তাঁদের ভাগ্যে অন্য কিছু লেখা থাকবে।”

Follow Us