AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Egg attack on Kunal Ghosh: কুণালকে ডিম-হামলায় নিন্দায় সরব সৌগত রায়, চিঠি দিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে

Sougata Roy on Egg Attack: যদিও ডিম ছোড়ার ঘটনায় আগেই ক্ষোভ উগরে দিয়েছিলেন কুণাল। খানিক খোঁচা দিয়েই লেখেন, “এক মাঘে শীত যাবে না। ২০২১ সালেও একাধিক বিজেপি কর্মীর পাশে দাঁড়িয়েছি। সজল বা কৌস্তভকে হেনস্থার প্রতিবাদ করেছি। কারণ, আমি মনে করেছি ওগুলে ঠিক হয়নি।”

Egg attack on Kunal Ghosh: কুণালকে ডিম-হামলায় নিন্দায় সরব সৌগত রায়, চিঠি দিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে
কী বলছেন সৌগত? Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jun 16, 2026 | 1:59 PM
Share

কলকাতা: কুণাল ঘোষের উদ্দেশ্যেও উড়ে গিয়েছে পচা ডিম। তা নিয়ে চাপানউতোরের মধ্যেই নিন্দায় সরব তৃণমূল সাংসদ সৌগত রায়। চিঠি দিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে। সৌগত বলছেন, এর থেকে খারাপ আর কী হতে পারে। আমি অমিত শাহকে ইমেল পাঠাচ্ছি এই ঘটনা নিয়ে। দেখা যাক এবার ওরা কী করে। 

একদিন আগে মমতার পাড়াতেই ডিম হামালার মুখে পড়তে হয়েছিল বেলেঘাটার কুণালকে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির রাস্তায় তিনি যখন বেরিয়েছিলেন তখন তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। মাথায়, শরীরের নানা প্রান্তে লাগে সেই ডিম।এই ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্ত-সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম চন্দন সিং ও রবি কয়াল। কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন কুণাল। কুণালের অভিযোগের ভিত্তিতেই পুরোদমে তদন্ত শুরু করে পুলিশ। শেষ পর্যন্ত দু’জনকে পাকড়াও করেছে পুলিশ। 

যদিও ডিম ছোড়ার ঘটনায় আগেই ক্ষোভ উগরে দিয়েছিলেন কুণাল। খানিক খোঁচা দিয়েই লেখেন, “এক মাঘে শীত যাবে না। ২০২১ সালেও একাধিক বিজেপি কর্মীর পাশে দাঁড়িয়েছি। সজল বা কৌস্তভকে হেনস্থার প্রতিবাদ করেছি। কারণ, আমি মনে করেছি ওগুলে ঠিক হয়নি।” এরপরই খানিক হুঙ্কারের সুরে তিনি বলেন, “আমার উপর হামলার চেষ্টা হলেও আমি ভয় পাই না। বিজেপির বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়ব। দলের ভুল সংশোধন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব।” কুণালের এই পোস্ট নিয়ে চর্চার মাঝেই শোনা গেল সৌজ স্বরাষ্ট্র মন্ত্রীকে ইমেল করছেন সৌগত। যদিও রাজ্যে সরকার বদলের পরই তৃমূলের নেতা-কর্মীদের দেখলেই ছেড়ে কথা বলছে  উত্তেজিত জনতা। চোর চোর স্লোগানের সঙ্গেই দিকে দিকে সমানতালে চলছে ডিম ছোড়া। যদিও সিংহভাগ ক্ষেত্রেই তৃণমূল আবার এসবের পিছনে বিজেপির হাত দেখছে। 

Follow Us