AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR Final List Released: প্রকাশিত SIR চূড়ান্ত তালিকা, বাড়িতে বসে দেখে নিন নিজের নাম আছে কি না…

How to Find your Name in SIR List: নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, অনলাইন ও অফলাইন- দুই ভাবেই দেখা যাবে এসআইআর চূড়ান্ত ভোটার তালিকা। অফলাইনে যেমন কমিশন নির্ধারিত সরকারি অফিস, এসডিও, ডিইও, বিডিও অফিস, পঞ্চায়েত ভবনে গিয়ে দেখা যাবে, তেমনই অনলাইনে নির্বাচন কমিশনের দুটি ওয়েবসাইট থেকে চূড়ান্ত ভোটার তালিকা দেখা যাবে। 

SIR Final List Released: প্রকাশিত SIR চূড়ান্ত তালিকা, বাড়িতে বসে দেখে নিন নিজের নাম আছে কি না...
প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা।Image Credit: TV9 বাংলা
| Updated on: Feb 28, 2026 | 11:44 AM
Share

কলকাতা: অবশেষে প্রকাশিত হল পশ্চিমবঙ্গের এসআইআরের চূড়ান্ত তালিকা (SIR Final List)। ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম রয়েছে এই তালিকায়। ইতিমধ্যেই বিডিও অফিস থেকে চূড়ান্ত তালিকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। বিএলও-রা সেই তালিকা নিয়ে আসছেন নিজের এলাকায়। তবে নাম দেখার জন্য হুড়োহুড়ি না করে, আপনি বাড়ি বসেও দেখে নিতে পারেন যে চূড়ান্ত ভোটার তালিকায় আপনার ও আপনার পরিবারের নাম আছে কি না। কীভাবে দেখবেন, শিখে নিন সেই প্রক্রিয়া-

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, অনলাইন ও অফলাইন- দুই ভাবেই দেখা যাবে এসআইআর চূড়ান্ত ভোটার তালিকা। অফলাইনে যেমন কমিশন নির্ধারিত সরকারি অফিস, এসডিও, ডিইও, বিডিও অফিস, পঞ্চায়েত ভবনে গিয়ে দেখা যাবে, তেমনই অনলাইনে নির্বাচন কমিশনের দুটি ওয়েবসাইট থেকে চূড়ান্ত ভোটার তালিকা দেখা যাবে।

এই ওয়েবসাইটগুলি হল-

voters.eci.gov.in    এবং

electoralsearch.eci.gov.in  

কীভাবে নাম দেখবেন?

এই দুই ওয়েবসাইটে নিজের এপিক নম্বর দিয়ে বা ইলেকটোরাল রোল ডাউনলোড করে দেখা যাবে। তবে এখনই নয়, দুপুর ২টো থেকে ওয়েবসাইটে চূড়ান্ত ভোটার তালিকা দেখা যাবে।

যদি এপিক নম্বর না থাকে, তাহলে মোবাইল নম্বর ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকলে, সেই ফোন নম্বর দিয়েও দেখা যাবে। মা-বাবার নাম দিয়েও সার্চ করা যাবে।

ইলেক্টোরাল রোল ডাউনলোড  করে, নিজের পোলিং বুথ খুঁজে সেখান থেকে নিজের নাম দেখতে হবে।

কারা ভোট দিতে পারবেন না?

শোনা যাচ্ছে, আজকের তালিকায় ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম থাকবে। বৈধ ভোটারদের পাশাপাশি অমীমাংসিত ভোটার অর্থাৎ যাদের হিয়ারিংয়ে ডাকা হয়েছিল তথ্য যাচাইয়ের জন্য, তাদের নামও থাকবে। তাদের নামের পাশে “অ্যাডজুডিকেশন” লেখা থাকবে। যদি কোনও ভোটারের নাম বাদ যায়, তাহলে তার নামের উপরে ‘ডিলিটেড’ লেখা থাকবে। সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ না হলে, তারা ভোট দিতে পারবেন না।