AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Police SOP: মুখের সামনে যতই ক্যামেরা ধরুক, পুলিশ বলবে ‘ধন্যবাদ, আমরা ডিউটিতে আছি’, পুলিশের কাছে গেল SOP

Gen-Z Protest: যে কোনও পরিস্থিতিতে শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে পুলিশকে। এসওপি (SOP)-তে বলা হয়েছে, তরুণ প্রজন্মের আন্দোলনকারীরা মুখের সামনে মোবাইল নিয়ে ধরবে, উত্ত্যক্ত করার চেষ্টা করবে, কিন্তু কোনও প্রতিক্রিয়া দেওয়া যাবে না।

Police SOP: মুখের সামনে যতই ক্যামেরা ধরুক, পুলিশ বলবে 'ধন্যবাদ, আমরা ডিউটিতে আছি', পুলিশের কাছে গেল SOP
জেন-জ়ি আন্দোলন নিয়ে পুলিশের কাছে গেল SOP।Image Credit: PTI
| Edited By: | Updated on: Aug 12, 2026 | 6:08 PM
Share

কলকাতা: বদলাচ্ছে সময়, তার সঙ্গে বদলাচ্ছে আন্দোলনের চরিত্রও। সম্প্রতিই রাজধানী দেখেছে জেন-জ়ি আন্দোলন। কলকাতাতেও আন্দোলন হয়েছে। এবার জেন জ়ি আন্দোলন নিয়ন্ত্রণে পুলিশের কি করণীয়, তা নিয়ে গোটা রাজ্যের পুলিশের কাছে গেল এসওপি (SOP)।

কী বলা হল?

যে কোনও পরিস্থিতিতে শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে পুলিশকে। এসওপি (SOP)-তে বলা হয়েছে, তরুণ প্রজন্মের আন্দোলনকারীরা মুখের সামনে মোবাইল নিয়ে ধরবে, উত্ত্যক্ত করার চেষ্টা করবে, কিন্তু কোনও প্রতিক্রিয়া দেওয়া যাবে না।

আরও বলা হয়েছে যে আন্দোলনকারীরা পুলিশকে বিভিন্নভাবে অসম্মান করতে পারে। কিন্তু যে আন্দোলনকারীরা ভিডিয়ো করবে, তাদের মোবাইল কেড়ে নেওয়া যাবে না। বরং বিনম্রভাবে বলতে হবে, “ধন্যবাদ, আমরা ডিউটিতে আছি।”

নির্দেশিকায় আরও বলা হয়েছে-

  •  আন্দোলনকারীরা ভিডিয়ো রিল বানানোর চেষ্টা করবে। তারা চাইবে, আপনি ভিলেনের অভিনয় করুন। সেটা প্রত্যাখ্যান করুন।
  •  একজন সেনা যেমন কঠিন মুহূর্তেও শান্ত থাকেন, ঠিক সেইভাবেই থাকতে হবে পুলিশকেও। আন্দোলনকারীদের ভিডিয়োতে কোনও উৎসাহ বা প্রতিক্রিয়া দেখানো যাবে না।
  •  পুলিশকর্মীদের শৃঙ্খলা বাহিনীর মুখ উজ্জ্বল করবে।
  •  আন্দোলনকারীদের সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ অসুস্থ হলে, অ্যাম্বুল্যান্স আসার জায়গা করে দিতে এবং হাসপাতালে পৌঁছে দিতে বলা হয়েছে। অসুস্থদের জল দিতে বলা হয়েছে।
  •  প্রত্যেক আন্দোলনকারীর সঙ্গে সম্মানজনকভাবে কথা বলতে হবে। হাত জোড় করে নমস্কারের কায়দায় কথা বলতে বলা হয়েছে।
  • কোনও অবস্থাতেই তর্ক করা যাবে না। আন্দোলনকারীদের কিছু বোঝানোর চেষ্টা করবেন না। তার বদলে বলুন “আমাদের সঙ্গে সহযোগিতা করুন। আমরা ডিউটিতে রয়েছি”। তারপর শান্ত থাকুন।
  •  মহিলা আন্দোলনকারী থাকলে, তাদের সাহায্য করার সময় মহিলা পুলিশকে ডেকে নিন।
  •  আন্দোলনকারীদের ক্যামেরা সবসময় চালু থাকে। তাদের সামনে শান্ত, সাহায্যের মনোভাব দেখান।

স্পেশাল সুপারিনটেনডেন্ট (SSP) ইন্টালিজেন্স ব্রাঞ্চের তরফে এই নির্দেশিকা গোটা রাজ্যের পুলিশের কাছে পাঠানো হয়েছে।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা