AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fire in shopping mall: শপিং মলে অগ্নিকাণ্ডের পিছনে ষড়যন্ত্র?

Fire in shopping mall: নির্দিষ্ট সময় অন্তর শপিং মল, বহুতলগুলির যে রিপোর্ট জমা দেওয়ার কথা তা দেওয়া হয়েছিল কি না সেই সংক্রান্ত রিপোর্ট মল কর্তৃপক্ষের কাছে চেয়েছে দমকল দফতর। এমনটাই খবর সূত্রের। ইতিমধ্যেই ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করেছে।

Fire in shopping mall: শপিং মলে অগ্নিকাণ্ডের পিছনে ষড়যন্ত্র?
চলছে চাপানউতোর Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Jun 15, 2024 | 2:08 PM
Share

কলকাতা: কসবার শপিং মলে অগ্নিকাণ্ডের পিছনে কি ষড়যন্ত্র? এখন‌ই খুলছে না অগ্নিকাণ্ডের শিকার শপিং মলের দরজা। অগ্নিকাণ্ডের আগে ২৪ ঘণ্টার সিসি ফুটেজ রাজডাঙার মল কর্তৃপক্ষের কাছে চাইল দমকল। আগুনের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না জানতে ফুটেজ তলব। শুক্রবার চারতলায় আগুন লাগে। তিনতলায় ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। তার সঙ্গে আগুনের যোগ খতিয়ে দেখা হচ্ছে না বলে জানিয়েছেন দমকলের ডিজি জগন্মোহন। শপিং মলের অগ্নিনির্বাপক ব্যবস্থাও খতিয়ে দেখছেন দমকল আধিকারিকেরা। 

নির্দিষ্ট সময় অন্তর শপিং মল, বহুতলগুলির যে রিপোর্ট জমা দেওয়ার কথা তা দেওয়া হয়েছিল কি না সেই সংক্রান্ত রিপোর্ট মল কর্তৃপক্ষের কাছে চেয়েছে দমকল দফতর। এমনটাই খবর সূত্রের। ইতিমধ্যেই ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করেছে। সেই রিপোর্টের পাশাপাশি মল কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া প্রশ্নের উত্তর খতিয়ে দেখা হবে। তারপরই আগুনের ঘটনায় মামলা রুজু হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে। 

অগ্নিকাণ্ডের সময় আটকে থাকা মানুষজনকে বার করার মতো দক্ষ কর্মী ছিলেন কি না তাও মল কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়েছে। মক ড্রিলেরও প্রমাণ চাওয়া হয়েছে। জানাচ্ছেন দমকলের ডিজি। একইসঙ্গে তিনি এও জানাচ্ছেন, আগুনে ক্ষতিগ্রস্ত চতুর্থ তলা সিল করে রাখা হয়েছে। দমকলের অনুমতি ছাড়া এখন ওই জায়গায় কেউ প্রবেশ করতে পারবে না।

Follow Us
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী