AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata: রাতের অন্ধকারে বড়বাজারের অলি-গলিতে চলল তল্লাশি, আরও অস্ত্র লুকিয়ে রাখা শহরে!

Kolkata: শুক্রবার রাতে এই তল্লাশি শুরু হয়। জানা গিয়েছে, ধৃতদের জেরা করে কিছু তথ্য় জানতে পেরেছিল এসটিএফ। সেই সূত্র ধরেই তল্লাশি চালানো হয়।

Kolkata: রাতের অন্ধকারে বড়বাজারের অলি-গলিতে চলল তল্লাশি, আরও অস্ত্র লুকিয়ে রাখা শহরে!
| Edited By: | Updated on: Feb 08, 2025 | 7:17 AM
Share

কলকাতা: শহরের ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র বড়বাজার। সারাদিন চলে কেনা-বেচা। অলি-গলিতে থাকে মানুষের ভিড়। শুক্রবার রাতে সেই বড়বাজার শুনশান হতেই অভিযান চালাল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। কয়েকদিন আগে শিয়ালদহের সুরেন্দ্রনাথ কলেজের পাশ থেকে অস্ত্র সহ একাধিক যুবককে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় অস্ত্র। সেই ধৃতদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই এবার তল্লাশি চালানো হল বড়বাজারে।

শুক্রবার রাত ১১টা নাগাদ তল্লাশি চালানো হয় বড়বাজার এলাকায়। সেখান থেকেই উদ্ধার হয় আরও অস্ত্র। শিয়ালদহে অস্ত্র উদ্ধারের পর থেকেই আতঙ্ক বাড়ে শহরে। এছাড়া কিছুদিন আগে যেভাবে ভরসন্ধ্যায় প্রকাশ্যে কলকাতা পুরনিগমের কাউন্সিলর সুশান্ত বন্দ্য়োপাধ্যায়কে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল, তাতেও প্রশ্ন ওঠে নিরাপত্তা নিয়ে। আর এবার আরও অস্ত্র উদ্ধার হয় বড়বাজার থেকে।

এই অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে পাওয়া গিয়েছে দুটি বন্দুক, ১৭ রাউন্ড গুলি, একটি গাড়ি। কী কাজে লাগানোর জন্য ওই অস্ত্র রাখা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। ধৃতদের নাম সন্তোষ সাহানি, জিতেন্দ্র কুমার ও মনোজ কুমার। তাঁরা তিনজনই উত্তর প্রদেশের বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, সুরেন্দ্রনাথ কলেজের পাশে অস্ত্র উদ্ধার হওয়ার পুলিশ জানতে পারে ধৃতদের ছক ছিল বড়বাজারকে কেন্দ্র করেই। পাঁচ যুবকের টার্গেট ছিল বড়বাজার। বড়সড় লুঠের পরিকল্পনা ছিল তাদের। পুলিশ জেরায় জানতে পেরেছে, বড়বাজারের এক ব্য়বসায়ীক প্রতিষ্ঠানে বিপুল অঙ্কের লেনদেন হওয়ার কথা ছিল। একেবারে পাকা খবর ছিল ধৃতদের কাছে। সেই খবর পেয়েই নাকি তারা আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির হয় কলকাতায়।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত