AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sujit Bose Case In HC: আইনজীবীকে কেন দোষারোপ? বিচারপতি মামলা ছাড়ায় এবার পাল্টা চিঠি সুজিত বসুর আইনজীবীর

Sujit Bose Case In HC: প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে ওই জুনিয়র আইনজীবী সম্পূর্ণভাবে বিষয়টি অস্বীকার করেন। তাঁর দাবি, ঘরের বাইরেই অপেক্ষা করছিলেন তিনি। সিসিটিভি ফুটেজ সংরক্ষণের দাবি করেন তিনি। ওদিকে আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় এদিনও বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই ঘটনার পূর্নাঙ্গ তদন্তের আর্জি জানান।

Sujit Bose Case In HC: আইনজীবীকে কেন দোষারোপ? বিচারপতি মামলা ছাড়ায় এবার পাল্টা চিঠি সুজিত বসুর আইনজীবীর
কলকাতা হাইকোর্টImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 21, 2026 | 2:09 PM
Share

 কলকাতা: প্রাক্তন তৃণমূল মন্ত্রী সুজিত বসুর মামলা ছাড়া নিয়ে আইনজীবীকে কেন দোষারোপ? এবার এই মর্মে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীকে চিঠি লিখলেন সুজিত বসুর আইনজীবী। বিচারপতির ঘরের বাইরের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের দাবিও ওই চিঠিতে জানানো হয়েছে।

সুজিত বসুর জামিন মামলা সম্পূর্ণ শুনানির পর মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি শুভ্রা ঘোষ। মামলা ছাড়ার পর তিনি অভিযোগ তোলেন, সুজিত বসুর আইনজীবীর জুনিয়রের বিরুদ্ধে। আইনজীবী জোর করে ঘরে ঢুকে ফাইল পরীক্ষা করেন বলে রায়ে উল্লেখ করেন বিচারপতি।

এদিন প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে ওই জুনিয়র আইনজীবী সম্পূর্ণভাবে বিষয়টি অস্বীকার করেন। তাঁর দাবি, ঘরের বাইরেই অপেক্ষা করছিলেন তিনি। সিসিটিভি ফুটেজ সংরক্ষণের দাবি করেন তিনি। ওদিকে আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় এদিনও বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই ঘটনার পূর্নাঙ্গ তদন্তের আর্জি জানান। যদিও বিচারপতি সেই আর্জি শোনেননি।

উল্লেখ্য, গত সোমবারের শুনানিতে সুজিত বসুর আইনজীবী আদালতে সওয়াল করেন, তাঁর মক্কেলকে অনৈতিকভাবে আটকে রাখা হয়েছে। আইনজীবীর যুক্তি, ইডি এই মামলায় সুজিত বসুকে মাস্টার মাইন্ড দেখিয়েছে। অথচ ২০২৪-২৫ সালে সিবিআই-এর চার্জশিটে সুজিতের নামই আসেনি। তাঁর বক্তব্য, সুজিত বসুর বাড়ি তো কলকাতাতেই। তদন্তের স্বার্থে তাঁকে যখনই ডাকা হবে, তিনি আসবেন। সুজিত বসুর আইনজীবী আদালতে সওয়াল করেন, এই ধরনের কাজ ইডি কোনওভাবেই জাস্টিফায়েড করতে পারে না। কিন্তু তারপরই বিচারপতি রায়দান স্থগিত রাখেন বিচারপতি শুভ্রা ঘোষ। কিন্তু তারপরই এই ঘটনা ঘটে।

Follow Us