AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari and Governor Meeting: রাজ্যপালের সঙ্গে ঘণ্টাখানেক কথা শুভেন্দুর, বড় কোনও সিদ্ধান্ত হয়ে গেল?

Bengal CM Suvendu Adhikari Meets Governor RN Ravi: বিগত দিনে রাজ্যের সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাতের একাধিক ছবি ফুটে উঠেছে। যা নিয়ে বারবার তোলপাড় হয়েছে বঙ্গ রাজনীতির আঙিনা। প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড় থেকে সিভি আনন্দ বোস, প্রত্যেকের সঙ্গেই সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছিল আগের সরকারের।

Suvendu Adhikari and Governor Meeting: রাজ্যপালের সঙ্গে ঘণ্টাখানেক কথা শুভেন্দুর, বড় কোনও সিদ্ধান্ত হয়ে গেল?
রাজ্যপাল-শুভেন্দু সাক্ষাৎ Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: May 27, 2026 | 2:26 PM
Share

কলকাতা: বদলেছে সরকার। বাংলাতেও এখন ডবল ইঞ্জিন সরকার। মসনদে বিজেপি। সরকার বদলের সঙ্গে সঙ্গেই রাজভনের সঙ্গও বদলেছে রাজ্য সরকারের সমীকরণ। নতুন সরকারের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লোকভবনে এসে রাজ্যপাল আরএন রবিকে জানিয়ে গেলেন, শুধু সাংবিধানিক পদ নয়, রাজ্যপাল অভিভাবকের মতো পরামর্শ দেবেন রাজ্য সরকারকে। সরকার চলবে রাজ্যপালের পরামর্শ মেনেই।

বিগত দিনে রাজ্যের সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাতের একাধিক ছবি ফুটে উঠেছে। যা নিয়ে বারবার তোলপাড় হয়েছে বঙ্গ রাজনীতির আঙিনা। প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড় থেকে সিভি আনন্দ বোস, প্রত্যেকের সঙ্গেই সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছিল আগের সরকারের। তোপের পর তোপ দাগতে দেখা গিয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এমনকি নতুন রাজ্যপাল হিসাবে আরএন রবির নাম ঘোষণার পর তাঁকেও ছেড়ে কথা বলেননি মমতা। 

এবার সেই চেনা ‘সমীকরণে’ বদল। ডবল ইঞ্জিনে শান দেওয়ার পাশাপাশি লোকভবন এবং নবান্নের দূরত্ব কমাতে চাইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বেলা ১১টা ২৫ মিনিট নাগাদ লোকভবনে আসেন মুখ্যমন্ত্রী। ১২টা ৪২ মিনিট নাগাদ লোকভবন থেকে বেরিয়ে নবান্নের উদ্দেশ্যে রওনা হন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল আরএন রবির সঙ্গে ঘন্টাখানেকের সাক্ষাৎ হয় তাঁর। সৌজন্য বিনিময়ের পাশাপাশি ফলতার বিধায়কের শপথ নিয়ে আলোচনা হয় বলে সূত্রের দাবি। সূত্র মারফত আরও খবর মিলছে আগামী ১৮ই জুন বাজেট অধিবেশন রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার। ফলে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে  আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের। এখন দেখার তার কোনও প্রতিফলন মুখ্যমন্ত্রীর আগামী কোনও পদক্ষেপে দেখা যায় কিনা। 

Follow Us