AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu on Humayun: ‘ও মমতাকে দেখেছে আমায় দেখেনি’, স্যাটাভাঙা মারবেন বলেছিলেন হুমায়ুন,’সবক শেখানোর’ বার্তা শুভেন্দুর

Humayun Kabir: এখানে উল্লেখ্য, শওকত বর্তমানে গ্রেফতার হয়েছেন। ভাঙড়ে বোমা বিস্ফোরণ মামলায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) গ্রেফতার করেছে তাঁকে। শওকতের সেই প্রসঙ্গ তুলেই শুভেন্দু বলেন,"ওর অবস্থাও শওকতের মতো হবে। এমন ব্যবস্থা নেব। ও মমতাকে ডিল করেছে,আমায় করেনি। এমন অ্যাকশন নেব বুঝবে আইনের শাসন কাকে বলে।"

Suvendu on Humayun: 'ও মমতাকে দেখেছে আমায় দেখেনি',  স্যাটাভাঙা মারবেন বলেছিলেন হুমায়ুন,'সবক শেখানোর' বার্তা শুভেন্দুর
হুমায়ুন কবীরকে তীব্র আক্রমণImage Credit: Tv9 Bangla
| Updated on: Jun 29, 2026 | 5:40 PM
Share

কলকাতা: বেফাঁস মন্তব্য করেছিলেন মুর্শিদাবাদের নওদাঁর বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর (Humayun Kabir)। তাঁর বিতর্কিত মন্তব্য় ছিল, “এমন স্যাটাভাঙা মার দেব, বিজেপির পতাকা বইবার লোক থাকবে না।” সেই নিয়েই এবার হুমায়ুনকে চাচাছোলা ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

এ দিন গুণ্ডাদমন বিল নিয়ে বিধানসভায় মন্তব্য করতে গিয়ে বারেবারে হুমায়ুনের প্রসঙ্গে তোলেন মুখ্যমন্ত্রী। হুঁশিয়ারি দিয়ে বললেন, “এই যে নওদার এমএলএ যে ভাষায় কথায় বলেন…।” তৃণমূলের পাপের ফল বলে কটাক্ষ করে শুভেন্দু বলেন, “আপনাকে কেমন সবক শেখাতে হয় এই সরকারের মুখ্যমন্ত্রী শেখাবে। ভাষা সংযত করুন। আচরণ সংযত করুন।

হুমায়ুনের বিতর্কিত মন্তব্য নতুন কিছু নয়। তাঁর করা মন্তব্য এর আগেও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। পালা বদলের পর শুভেন্দু অধিকারীর বিজেপি সরকার একবার নয় বারেবারে হুঁশিয়ারি দিয়েছে আইনের শাসন কেউ যদি ভঙ্গ করেন, তাহলে তার ফল ভাল হবে না। সেই মর্মেই এই গুণ্ডা দমন বিল পাশ হল বিধানসভায়।

এ দিন, এই বিল কেন জরুরি সেই নিয়ে জবাবি ভাষণ দিচ্ছিলেন শুভেন্দু। সেই সময়ই প্রসঙ্গ তোলেন হুমায়ুনের। বুঝিয়ে দেন অশান্তি তৈরির চেষ্টা করলে তা বরদাস্ত কোনওভাবেই করা হবে না। তিনি বলেন, “আসলে নওদার বিধায়কের নিদির্ষ্ট এজেন্ডা আছে। উনি ভেবেছিলেন মুখ্যমন্ত্রী তৃণমূলের হবে,উনি উপ-মুখ্যমন্ত্রী হবেন। এখন যেটা বলেছেন, ছেলেকে জেতানোর জন্য এসব বলছেন। এগুলো জানি ওঁর মনের কথা না।”

এই বক্তব্যের পর ফের বিল প্রসঙ্গে কথা বলেন তিনি। সেই সময়ই আবারও হুমায়ুনকে বুঝিয়ে দেন,না শুধরোলে তাঁর অবস্থা ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার মতো হবে। এখানে উল্লেখ্য, শওকত বর্তমানে গ্রেফতার হয়েছেন। ভাঙড়ে বোমা বিস্ফোরণ মামলায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) গ্রেফতার করেছে তাঁকে। শওকতের সেই প্রসঙ্গ তুলেই শুভেন্দু বলেন,”ওর অবস্থাও শওকতের মতো হবে। এমন ব্যবস্থা নেব। ও মমতাকে ডিল করেছে,আমায় করেনি। এমন অ্যাকশন নেব বুঝবে আইনের শাসন কাকে বলে।

Follow Us
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?