AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cabo Verde: আর্জেন্টিনা ম্যাচের আগেই দুঃসংবাদ, অধিনায়ক রায়ানকে পাবে না কেপ ভার্দে?

Ryan Mendis: তাদের দলের গোলকিপার ভোজিনহা ইতিমধ্যেই হুঙ্কার দিয়ে রেখেছেন, যে তাঁরা মেসিকে ভয় পান না। যতই মেসির দলের বিরুদ্ধে খেলা তাঁদের স্বপ্ন হোক, তবুও তাঁরা এক ইঞ্চি জমি ছাড়বেন না। কিন্তু ম্যাচের আগেই এই ধরণের অভিযোগের ফলে চাপে পড়ে গিয়েছে কেপ ভার্দে।

Cabo Verde: আর্জেন্টিনা ম্যাচের আগেই দুঃসংবাদ, অধিনায়ক রায়ানকে পাবে না কেপ ভার্দে?
কেপ ভার্দের ক্যাপ্টেনImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Jun 29, 2026 | 5:36 PM
Share

আমেরিকা : বিশ্বকাপে (Fifa World Cup 2026) এই প্রথমবার রাউন্ড অফ ৩২-এ খেলতে নামছে কেপ ভার্দে (Cabo Verde)। আর্জেন্টিনার (Argentina) বিরুদ্ধে আগামী ৪ জুলাই নামবে কেপ ভার্দে। তবে, তার আগেই ফেঁসে গিয়েছেন দলের ক্যাপ্টেন রায়ান মেন্ডিজ (Ryan Mendis)। গুরুতর অভিযোগে এই মুহূর্তে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলতে নাম অনিশ্চিত হয়ে পড়েছে রায়ানের।

এই খবরে ইতিমধ্যেই চাঞ্চল্য পড়ে গিয়েছে। শোনা গিয়েছে, অভিযোগকারিণী তরুণী কেপ ভার্দে দলে দোভাষীর কাজ করছিলেন। নিউজিল্যান্ডে এই বছর মার্চে কেপ ভার্দে দলের সঙ্গে ছিলেন ওই তরুণী। তখনই হোটেলে ঢুকে তাঁর সঙ্গে অসভ্যতা, ধর্ষণের চেষ্টা, মারধর করেন রায়ান। যদিও, তিনি দলের কর্তাকে বিষয়ে জানালেও কেউ কিছু করেননি। এরপরেই পুলিশে অভিযোগ দায়ের করেন তরুণী। ইতিমধ্যেই তাঁর শারীরিক পরীক্ষা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ফিফা আগেই জানিয়ে রেখেছিল, এই ধরণের কোনও ঘটনা একদম বরদাস্ত করা হবে না। তবে কিভাবে তদন্ত করছে ফিফা, তা জানাতে চায়নি বিশ্ব ফুটবলের এই নিয়ামক সংস্থা।

এই বিশ্বকাপের ইতিমধ্যেই চমক দেওয়া একটি দল কেপ ভার্দে। মাত্র ৫ লক্ষ জনসংখ্যার দেশ নিয়ে খেলেও তারা প্রথমবারের জন্য বিশ্বকাপের শেষ ৩২-এ উঠে গিয়েছে। তাদের দলের গোলকিপার ভোজিনহা ইতিমধ্যেই হুঙ্কার দিয়ে রেখেছেন, যে তাঁরা মেসিকে ভয় পান না। যতই মেসির দলের বিরুদ্ধে খেলা তাঁদের স্বপ্ন হোক, তবুও তাঁরা এক ইঞ্চি জমি ছাড়বেন না। কিন্তু ম্যাচের আগেই এই ধরণের অভিযোগের ফলে চাপে পড়ে গিয়েছে কেপ ভার্দে। আর্জেন্টিনার বিরুদ্ধে এই ম্যাচে আদৌ তিনি থাকবেন কিনা, সে বিষয়েও কিছু জানা যায়নি।

Follow Us
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?