Suvendu on Journalist: সরকারের কী কী সমালোচনা করবেন, আর কোনটা করবেন না সাফ জানালেন শুভেন্দু
Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর দাবি, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কোনও ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে বাধা দেওয়া হয়নি। তিনি বলেন, "আমরা ক্ষমতায় আসার পর অনুষ্ঠান হয়েছে। ধর্মীয় অনুষ্ঠান পালনের ক্ষেত্রে শৃঙ্খলা-নিয়মানুবর্তিতা এগুলো সরকারের পক্ষ থেকে বেধে দিয়েছি।

কলকাতা: ‘আমার সমালোচনা করুন তবে রাষ্ট্রের প্রশ্নে কোনও সমঝোতা নয়, শক্ত থাকুন’। সংবাদ মাধ্যমের উদ্দেশে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সরকারের কী কী সমালোচনা করা যাবে আর কী কী নয় তা এক কথায় স্পষ্ট করেছেন তিনি।
এ দিন নবান্ন থেকে সাংবাদিকদের বিভিন্ন সুযোগ সুবিধা আরও বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করেন শুভেন্দু। সেই সময় দেশপ্রেম নিয়ে সওয়াল করেছেন তিনি। দেশের প্রশ্নে সকল সংবাদ মাধ্যম কড়া অবস্থান নেয়। তিনি বলেন, “আমি মনে করি দেশ প্রথম। স্বাধীনতা সংগ্রামে বাংলার ভূমিকা সকলেই জানি। দেশ দুর্বল হোক, অস্থিরতা তৈরি হোক এমন কোনও কাজ আমরা করব না। এইটুকু আশা করব।”
এ দিন মুখ্যমন্ত্রী এও বুঝিয়ে দিয়েছেন বিজেপি সরকারের সমালোচনা নিয়ে কোনও সমস্যাই নেই। সংবাদ-মাধ্যম তার কাজ করতেই পারে। এমনকী নিজের সমালোচনাও করতে বলেছেন শুভেন্দু। তিনি বলেন, “আমার সমালোচনা করবেন। আমার দলের সমালোচনাও করবেন। আমার বক্তব্যের করবেন। আমি নাথা পেতে নেব। তার জন্য কোনও প্রতিশোধ নেওয়ার মানসিকতা থাকবে না। তবে দেশপ্রেমের ক্ষেত্রে আপনারা একটু সবাই কঠোরতা নেবেন।”
কী কী ভাষা ব্যবহার করা যাবে না তাও স্পষ্ট করেছেন শুভেন্দু। বলেন, “এমন কিছু ভাষা বা শব্দ প্রয়োগ করব না, কোনও ধর্মীয় আস্থায় আঘাত পড়ে। যদিও বাক স্বাধীনতা আছে। সরকারও এমন কিছু করবে না, আপনারাও করবেন না।”
মুখ্যমন্ত্রীর দাবি, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কোনও ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে বাধা দেওয়া হয়নি। তিনি বলেন, “আমরা ক্ষমতায় আসার পর অনুষ্ঠান হয়েছে। ধর্মীয় অনুষ্ঠান পালনের ক্ষেত্রে শৃঙ্খলা-নিয়মানুবর্তিতা এগুলো সরকারের পক্ষ থেকে বেধে দিয়েছি। তবে ধর্মীয় আস্থা পালনে আমরা কাউকে বাধা দিয়েছি এমন উদাহরণ কোনও সম্প্রদায়ের ক্ষেত্রে কোনও সংবাদ মাধ্যম করতে পারবেন না।”
