AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Swapan Dasgupta: ‘মাথা নত করে দিয়েছে’, বামেদের বুক স্টলে হামলার ঘটনার তীব্র নিন্দা স্বপন দাশগুপ্তের

Swapan Dasgupta on left book stall : স্বপন দাশগুপ্ত বলেন, "মাথা নত করে দিয়েছে। এই যে এরকম ঘটনা হতে পারে, একটা হলে বুঝতাম। কিন্তু তিন-চার জায়গায় হয়েছে। এটা কোনওভাবেই আমি মেনে নিতে পারব না। বামেদের সঙ্গে আমাদের একটা নৈতিক বিবাগ আছে। কিন্তু তা বলে বই বিক্রি করতে দেবে না? তারা কারা?"

Swapan Dasgupta: 'মাথা নত করে দিয়েছে', বামেদের বুক স্টলে হামলার ঘটনার তীব্র নিন্দা স্বপন দাশগুপ্তের
স্বপন দাশগুপ্ত
| Edited By: | Updated on: Oct 19, 2026 | 11:51 AM
Share

কলকাতা: বামেদের বুকস্টলে হামলার কড়া নিন্দা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। গত কয়েকদিন ধরে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় পুজোমণ্ডপের সামনে বামেদের বুকস্টল ভাঙচুরের খবর সামনে এসেছে। সম্প্রতি, সপ্তমীর রাতেই যাদবপুরে বামেদের দু’টি বুক স্টল ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। এবার এই নিয়ে মুখ খুললেন স্বপন দাশগুপ্ত। ঘটনার কড়া নিন্দা করে বলেন, “বামেদের বুক স্টলে হামলা নিন্দনীয়। মাথা নত করে দিয়েছে।” তাঁর প্রশ্ন, হামলা চালাল কারা, তাদের কে এই অধিকার দিয়েছে?

কী বলেছেন স্বপন দাশগুপ্ত?

আজ সকাল সকাল মণ্ডপে গিয়ে অষ্টমীর অঞ্জলি দেন স্বপন দাশগুপ্ত। সেখান থেকেই বামেদের বুকস্টলে হামলা প্রসঙ্গে স্বপন দাশগুপ্ত বলেন, “মাথা নত করে দিয়েছে। এই যে এরকম ঘটনা হতে পারে, একটা হলে বুঝতাম। কিন্তু তিন-চার জায়গায় হয়েছে। এটা কোনওভাবেই আমি মেনে নিতে পারব না। বামেদের সঙ্গে আমাদের একটা নৈতিক বিবাগ আছে। কিন্তু তা বলে বই বিক্রি করতে দেবে না? তারা কারা? কে এই অধিকার দিয়েছে। এটা নিন্দনীয়। আমি লজ্জিত। এটা যেন কোনওদিন না হয়।”

বিজেপির বিরুদ্ধে বুকস্টলে ভাঙচুরের অভিযোগ তুলেছে বামেরা। এই বিষয়ে অর্থমন্ত্রী বলেন, “আমাদের নামে এগুলো করছে কে? কে সাহস দিয়েছে তাঁদের?”

কী প্রতিক্রিয়া শতরূপের?

এই বিষয়ে বাম নেতা শতরূপ ঘোষ বলেন, “সবটাই শুরু হয়েছিল বিধানসভার ভিতর থেকে। আজ থেকে এক মাস আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন, পুজোয় বামেদের বুক স্টল করতে দেবেন না। স্বপন দাশগুপ্ত তো তখন বিধানসভায় বসেছিলেন। তখন উঠে দাঁড়িয়ে কেন প্রতিবাদ করেননি, কেন বিরোধিতা করেননি?”

Follow Us