Kolkata Heritage Tea Shops: হেরিটেজ স্বীকৃতি পাচ্ছে চিত্তবাবুর দোকান, আর কোন কোন দোকান আছে তালিকায়?
Century Old Tea Shops: শতবর্ষের চায়ের দোকানের ভোল বদলাবে টি-বোর্ড। সেই জন্য কলকাতায় চিহ্নিত করা হয়েছে এই সাতটি হেরিটেজ দোকান। রাজ্যের শতবর্ষব্যাপী চায়ের দোকানগুলি নতুন ভাবে গড়ে তুলতে চায় টি-বোর্ড। তারা ওই সব চায়ের দোকানের সৌন্দর্যায়ন করবে।

কলকাতা: ডেকার্স লেনে চিত্তবাবুর দোকানে চা খাননি, এমন অফিস যাত্রী বোধহয় কেউ নেই। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকেও বহু মানুষ আসেন এই দোকানের চা, খাবার চেখে দেখতে। এবার হেরিটেজ তকমা পেতে চলেছে চিত্তবাবুর দোকান। ওই দোকান সহ আরও সাতটি চায়ের দোকান হেরিটেজ তকমা পেতে চলেছে।
টি-বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। হেরিটেজ চায়ের দোকানের তালিকায় ডেকার্স লেনের চিত্ত বাবুর দোকান যেমন রয়েছে, তেমনই বলবন্ত সিং ধাবা, কোনা দোকান এবং ন্যাশনাল ইকনমিক রেস্টুরেন্ট-ও এই তালিকায় আছে। এছাড়া ১০০ বছরের পুরনো চায়ের দোকানের তালিকায় রয়েছে শ্রীরামপুরের নরেশবাবুর টি স্টল।
শতবর্ষের চায়ের দোকানের ভোল বদলাবে টি-বোর্ড। সেই জন্য কলকাতায় চিহ্নিত করা হয়েছে এই সাতটি হেরিটেজ দোকান। রাজ্যের শতবর্ষব্যাপী চায়ের দোকানগুলি নতুন ভাবে গড়ে তুলতে চায় টি-বোর্ড। তারা ওই সব চায়ের দোকানের সৌন্দর্যায়ন করবে। টি-বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যে এমন পদক্ষেপ শুরু হয়েছে।
সোমবার টি-বোর্ডের চেয়ারম্যান সি মুরুগান বলেন, “আমরা চাইছি হেরিটেজ দোকানগুলির সৌন্দর্যায়ন করতে। কোনও দোকান মালিক চাইলে আমরা তা করে দেব।” তিনি জানান, আমাদের নজরে শহরের বেশ কয়েকটি চায়ের দোকান রয়েছে। আরও এমন দোকানের খোঁজ চলছে। চা নিলাম সংক্রান্ত একটি সেমিনার করেছে টি বোর্ড। সেখানে তারা ই-অকশন বা অনলাইনে চা নিলাম ব্যবস্থার সংস্কার ও উন্নতি নিয়ে একাধিক পরিকল্পনার কথা জানান। টি-বোর্ড জানায়, চা বিক্রির প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে আগামিদিনে অনলাইন নিলামের আরও জোর দেওয়া হবে।
