AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: মাঘেও চৈত্রের গরম, ৩০ ডিগ্রি ছুঁয়ে রেকর্ড! আর কত বাড় বাড়বে তাপমাত্রা?

Weather Update: তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে ভালই দেখা যাবে কুয়াশার দাপট। পরে আকাশ আংশিক মেঘলা থাকবে। ঘন কুয়াশার সতর্কতা উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের মোট ১২ জেলায়। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটার নেমে আসতে পারে।

Weather Update: মাঘেও চৈত্রের গরম, ৩০ ডিগ্রি ছুঁয়ে রেকর্ড! আর কত বাড় বাড়বে তাপমাত্রা?
প্রতীকী ছবি Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Jan 30, 2025 | 9:33 PM
Share

কলকাতা: হাওয়া ঘুরতেই মাঘে সঙ্গী ঘাম। ৩০ ডিগ্রি সেলসিয়াস পার করে ফেলল সর্বোচ্চ তাপমাত্রা। পুরুলিয়া, মেদিনীপুরে ৩০ ডিগ্রির উপরে পারদ। ২১ ডিগ্রিতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। হাওয়া অফিস বলছে, আগামী ৫ দিনে ঠান্ডা আর ফিরবে না। সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। তবে সরস্বতী পুজোর পর সামান্য হলেও পারা পতন দেখা যাবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শেষে সামান্য নামতে পারে তাপমাত্রা।

তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে ভালই দেখা যাবে কুয়াশার দাপট। পরে আকাশ আংশিক মেঘলা থাকবে। ঘন কুয়াশার সতর্কতা উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের মোট ১২ জেলায়। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটার নেমে আসতে পারে। তবে সবথেকে বেশি ঘন কুয়াশা দেখা যাবে উত্তরবঙ্গে। সেই তুলনায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিন সকাল থেকেই ঘন কুয়াশা দেখা গিয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদের মতো দক্ষিণের জেলাতে। 

এদিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ঘোরাফেরা করছে ৬৪ থেকে ৯৩ শতাংশের মধ্যে। 

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা