AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar Case: ‘স্নায়ুযুদ্ধ শেষ হোক, শুভবুদ্ধির উদয় হোক’, বললেন তিলোত্তমার বাবা

RG Kar Meeting: মুখ্যসচিবের কাছ থেকে ইতিমধ্যেই চিঠি এসে পৌঁছেছে আন্দোলনকারী চিকিৎসকদের কাছে। সোমবার বিকাল ৫টায় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে এই বৈঠক ডাকা হয়েছে। গতদিন যাঁরা কালীঘাটে গিয়েছিলেন, আজ বিকাল পৌনে পাঁচটার মধ্যে তাঁদের সেখানে পৌঁছে যেতে অনুরোধ করা হয়েছে।

RG Kar Case: 'স্নায়ুযুদ্ধ শেষ হোক, শুভবুদ্ধির উদয় হোক', বললেন তিলোত্তমার বাবা
আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 16, 2024 | 3:20 PM
Share

উত্তর ২৪ পরগনা: আন্দোলনকারী ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী বসতে চান আজ, এই মর্মে চিঠি এসেছে মুখ্যসচিবের কাছ থেকে। আগামিকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে। তার আগে আজ তৃতীয়বার বৈঠকে বসার চেষ্টা। ১২ সেপ্টেম্বর থেকে মিটিং হচ্ছে-হবে চলছে। জটিলতার জট একই জায়গায় ঝুলে রয়েছে। এ নিয়ে কী ভাবছেন তিলোত্তমার মা-বাবা? তাঁদের বক্তব্য, শুভ বুদ্ধির উদয় হোক। স্নায়ুযুদ্ধ শেষ হোক। সুষ্ঠু আলোচনার মাধ্য়মে সমাধান সূত্র বের হোক এবার।

মুখ্যসচিবের কাছ থেকে ইতিমধ্যেই চিঠি এসে পৌঁছেছে আন্দোলনকারী চিকিৎসকদের কাছে। সোমবার বিকাল ৫টায় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে এই বৈঠক ডাকা হয়েছে। গতদিন যাঁরা কালীঘাটে গিয়েছিলেন, আজ বিকাল পৌনে পাঁচটার মধ্যে তাঁদের সেখানে পৌঁছে যেতে অনুরোধ করা হয়েছে।

তিলোত্তমার বাবার কথায়, “দুই পক্ষেরই শুভবুদ্ধির উদয় হোক। এই যে স্নায়ুযুদ্ধ চলছে তা শেষ হোক। বাচ্চাগুলো আমার সন্তানের মতোই। আমাদের পাশে দাঁড়িয়ে ওরা এত কষ্ট করছে, সত্যি আমাদেরও সেটা কষ্ট দিচ্ছে। কিছু একটা সমাধান বেরোক। স্বচ্ছতার সঙ্গে আলোচনায় বসে মুখ্যমন্ত্রী সমাধান করে নিন। আমরা এটাই চাই।”

কিন্তু কালীঘাটের বৈঠকে কি যাচ্ছেন আন্দোলনকারীরা? কারণ, ইতিমধ্যেই প্রশাসনের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, ‘লাইভ স্ট্রিমিং’ হবে না। হবে না ভিডিয়োগ্রাফিও। বদলে তবে মিনিটস টু মিনিটস করে দেওয়া হবে। দুই পক্ষের সই থাকবে তাতে। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তরফে অনিকেত মাহাতো জানান, আলোচনায় তাঁরা সবসময়ই আগ্রহী। ইমেলের কপি তাঁরা পড়েছেন। আপাতত জিবিতে বসছেন। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?