HC On TMC: ‘তৃণমূল কংগ্রেসের মাথায় কি ১ দিনেই আকাশ ভেঙে পড়বে?’, কেন এমন বললেন বিচারপতি
TMC Account Freeze Case: গত শুনানিতে কালীঘাট তৃণমূলের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, "পুলিশ কি চলতি রাজনৈতিক দলকে এভাবে তার লাইফলাইন বন্ধ করে পঙ্গু করতে পারে?" এই ঘটনায় শরৎ বোস রোডের বেসরকারি ব্যাঙ্কের হলফনামা তলব করেছে আদালত। এই মামলায় অন্তবর্তী নির্দেশ দিতে চায় আদালত।

কলকাতা: তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দ্রুত শুনানির আর্জি। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে তৃণমূলের আইনজীবী কিশোর দত্ত আর্জি জানান, আজ বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিঙ্ভি নিজেই রয়েছেন, তাই যাতে এদিন মামলা শোনের বিচারপতি। কিন্তু সেই আর্জি খারিজ হয়ে যায়। বিচারপতি বৃহস্পতিবার মামলাটি শুনবেন বলে জানিয়ে দেন। আর সে প্রসঙ্গেই তৃণমূলের আইনজীবীর উদ্দেশে বিচারপতি বলেন, “এক দিন দেরি হলে আকাশ ভেঙে পড়বে না।” সলিসিটর জেনারেলের আর্জিতে বৃহস্পতিবার শুনানি স্থির করল হাইকোর্ট।
গত মঙ্গলবার এই মামলার শুনানি ছিল। সে সময়ে বিচারপতি অভিষোগ দায়েরের সময় নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিচারপতি। আগের শুনানিতে বিচারপতি বলেন, “অভিযোগ দায়েরের সময় আদালতকে ভাবাচ্ছে। ২৮ জুন সন্ধ্যা সাড়ে ৬ টায় অভিযোগ দায়ের হয়। আর পরদিন সকালেই ব্যাঙ্ক জানাল অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। অথচ অভিযোগ জানানোর আগে ওই অ্যাকাউন্ট নিয়ে নির্দিষ্ট কেন অপরাধের অভিযোগে উঠেনি। তাহলে হঠাৎ পুলিশ অভিযোগের পরে কিসের ভিত্তিতে এত তড়িঘড়ি ফ্রিজ করার জায়গায় চলে গেল।”
গত শুনানিতে কালীঘাট তৃণমূলের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, “পুলিশ কি চলতি রাজনৈতিক দলকে এভাবে তার লাইফলাইন বন্ধ করে পঙ্গু করতে পারে?” এই ঘটনায় শরৎ বোস রোডের বেসরকারি ব্যাঙ্কের হলফনামা তলব করেছে আদালত। এই মামলায় অন্তবর্তী নির্দেশ দিতে চায় আদালত। তার আগে ব্যাঙ্ক কতৃপক্ষের বক্তব্য জানতে চায় হাইকোর্ট। এই মঙ্গলবারই তদন্তের অগ্রগতি সংক্রান্ত তথ্য আদালতে পেশ করার কথা ছিল। সেটি হবে বৃহস্পতিবার।
