AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC: ‘বাংলাকে অপমান করছেন’, অমিত শাহের চার্জশিটের পাল্টা দিল তৃণমূল

Amit Shah: ইডি ৬০০০ কেস করেছে, সেই কেসগুলোর কী হয়েছে, সেই প্রশ্নও এদিন তোলেন মহুয়া মৈত্র। তিনি মনে করিয়ে দেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনেই কাজ করে। শাহের উদ্দেশে, কীর্তি আজাদ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বাংলাদেশিদের ভোটে জেতে। সব আপনি অনুপ্রবেশকারীদের কথা বলছেন। একটাও দেখাতে পারছেন না।" 

TMC: 'বাংলাকে অপমান করছেন', অমিত শাহের চার্জশিটের পাল্টা দিল তৃণমূল
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 28, 2026 | 5:46 PM
Share

কলকাতা: রাজ্যে এসে ‘চার্জশিট’ প্রকাশ করলেন অমিত শাহ। মামলায় অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ হয়। আর এবার ভোটের মুখে রাজ্যের বর্তমান সরকারের বিরুদ্ধে চার্জশিট দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা  চার্জশিট প্রকাশ করল তৃণমূলও। শনিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেতৃত্ব একটি চার্জশিট পেশ করে।

ব্রাত্য বসু, মহুয়া মৈত্র ও কীর্তি আজাদ এই চার্জশিট প্রকাশ করে অভিযোগ তোলেন, বাংলার প্রায় ২ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির সাফল্যের হার এত কম কেন, সেই প্রশ্নও তোলে তৃণমূল নেতৃত্ব। মহুয়া মৈত্র বলেন,”বাংলার বেলায় একটাই কথা, অনুপ্রবেশকারী। বাংলাকে অপমান করছেন।”

মহুয়ার কথায়, “স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার মানুষের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছেন। আপনি বাঙালিদের বাংলাদেশি বলছেন, রোহিঙ্গা বলছেন। প্রথমে অপমান করলেন, হেনস্থা করলেন। আস্পর্ধাটা দেখুন।”

ইডি ৬০০০ কেস করেছে, সেই কেসগুলোর কী হয়েছে, সেই প্রশ্নও এদিন তোলেন মহুয়া মৈত্র। তিনি মনে করিয়ে দেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনেই কাজ করে।

শাহের উদ্দেশে, কীর্তি আজাদ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বাংলাদেশিদের ভোটে জেতে। সব আপনি অনুপ্রবেশকারীদের কথা বলছেন। একটাও দেখাতে পারছেন না।”

এদিন অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়ান অমিত শাহ। তিনি বলেন, “কেবল ভোটার তালিকা থেকে নয়, দেশ থেকেই এক এক অনুপ্রবেশকারীদের বরে করে দেওয়ার জন্য আমরা সংকল্পবদ্ধ। এটা বাংলার মানুষকে নিশ্চিত করে বলে দিতে চাই। এটাই বিজেপি এজেন্ডা।”

Follow Us