AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC protest: তৃণমূলের পতাকা না থাকলে বিজেপিরও থাকবে না, মধ্যরাতে ফের উত্তেজনা কমিশনের অফিসের সামনে

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, বিজেপি নির্বাচন কমিশনের অফিসে একাধিক ফর্ম-৬ জমা দিচ্ছে। ভিন রাজ্য থেকে আসা ভোটারদের নাম বেআইনিভাবে তুলে বাংলা দখল করতে চাইছে তারা। এরপর মঙ্গলবার এই নিয়ে তৃণমূল-বিজেপির দু'পক্ষের অশান্তি চরমে পৌঁছয়। গোটা রাত ধরনা অবস্থান করে তৃণমূলের নেতা-কর্মীরা।

TMC protest: তৃণমূলের পতাকা না থাকলে বিজেপিরও থাকবে না, মধ্যরাতে ফের উত্তেজনা কমিশনের অফিসের সামনে
কে লাগাবে পতাকা/Image Credit: Tv9 Bangla
| Updated on: Apr 02, 2026 | 7:27 AM
Share

সুদীপ্ত কংস বণিকের রিপোর্ট

কলকাতা: নির্বাচন কমিশনের অফিসের ঠিকানা বদলেছে। তবে,পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সেই মঙ্গলবার থেকে ফর্ম-৬ নিয়ে দফায়-দফায় চড়েছে উত্তেজনার পারদ। যার প্রভাব বুধবার রাত পর্যন্ত ছিল। অভিযোগ, মধ্য রাতে নির্বাচন কমিশনের সিইও দফতরের সামনে থাকা বিজেপির পতাকা খুলিয়ে দিল তৃণমূল। বিএনএসএস-এর ১৬৩ ধারা জারি হওয়ার সঙ্গে-সঙ্গে যদি তৃণমূলের অবস্থান মঞ্চ ও পতাকা খুলে দেওয়া হয়,তাহলে ওই এলাকায় বিজেপি-র পতাকা ঝুলছে কী করে? এই নিয়ে ফের দফায়-দফায় উত্তেজনা ছড়ায়।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, বিজেপি নির্বাচন কমিশনের অফিসে একাধিক ফর্ম-৬ জমা দিচ্ছে। ভিন রাজ্য থেকে আসা ভোটারদের নাম বেআইনিভাবে তুলে বাংলা দখল করতে চাইছে তারা। এরপর মঙ্গলবার এই নিয়ে তৃণমূল-বিজেপির দু’পক্ষের অশান্তি চরমে পৌঁছয়। গোটা রাত ধরনা অবস্থান করে তৃণমূলের নেতা-কর্মীরা। এরপর নির্বাচন কমিশনের অফিসের সামনে জারি হয় ১৬৩ নম্বর ধারা। কিন্তু এত কিছু করেও বিতর্ক যে এড়ানো গেল না তার প্রমাণ মিলল বুধবার।

গতকালও শাসকদল বিক্ষোভ দেখায় নির্বাচন কমিশনের অফিসের সামনে। তাদের দাবি, বিজেপির পতাকা খুলতে হবে, নাহলে তৃণমূল ফের পতাকা লাগিয়ে দেবে। তাদের অভিযোগ নির্বাচন কমিশনের ইন্ধনে কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পতাকা লাগিয়েছে বিজেপি। তৃণমূলের বিক্ষোভের মধ্যেই পুলিশ গাড়ি নিয়ে এসে বিজেপির পতাকা খোলায়। তবে বিজেপির পতাকা খুলতে গিয়ে ১৬৩ নম্বর ধারা লাগু হওয়ার এলাকার বাইরেও লাগানো বিজেপির পতাকা খোলায় তৃণমূল। শুধু বিজেপির পতাকা নয়, খুলে দেওয়া হয় চৌরঙ্গী কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্তোষ পাঠকের ফ্লেক্স ও ব্যানার।

বিক্ষোভকারী তৃণমূলের ছাত্র নেতা অভিরুপ চক্রবর্তী বলেন, “আমাদের পতাকা খুলে দেওয়া হয়েছে। তাহলে বিজেপির থাকবে না।” তিনি আরও অভিযোগ করে বলেন, “সরকারি জায়গায় ঝুলেছে বিজেপির পতাকা। ল্যাম্প পোস্টে লাগানো রয়েছে। তাই সেইগুলিয়ে খুলিয়ে দেওয়ার দাবি করেছি।”

Follow Us