AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Joyprakash Majumdar Detained: গ্রেফতার জয়প্রকাশ মজুমদার, কোন কোন অভিযোগ তৃণমূল মুখপাত্রের নামে?

Trinamool Congress: এদিনই একেবারে রাস্তাতেই জয়প্রকাশের সঙ্গে বটসায় জড়িয়ে পড়েন ওই বাড়ির মালিকের পরিবারের সদস্যরা। তাঁকে বাড়ির তালা খুলে দিতে অনুরোধ করা হয়। আরতি দেবীর মেয়ের সাফ কথা, চোদ্দ বছর ধরে থাকতে না পেরে তাঁক মাকে এদিক-ওদিকে বাড়ি ভাড়া নিয়ে থাকতে হচ্ছে।

Joyprakash Majumdar Detained: গ্রেফতার জয়প্রকাশ মজুমদার, কোন কোন অভিযোগ তৃণমূল মুখপাত্রের নামে?
চাপ বাড়ছে জয়প্রকাশের Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jun 03, 2026 | 3:53 PM
Share

কলকাতা: এবার জয়প্রকাশ মজুমদারকে দেখা মাত্রই চোর চোর স্লোগান। ১৪ বছর ধরে ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক বাড়ি দখল করে রাখার অভিযোগ জয়প্রকাশের বিরুদ্ধে। একইসঙ্গে বাড়ির মালিক আরতি রায়চৌধুরীকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। পুলিশে অভিযোগ করা হতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলেও জানা যাচ্ছে। 

এদিনই একেবারে রাস্তাতেই জয়প্রকাশের সঙ্গে বটসায় জড়িয়ে পড়েন ওই বাড়ির মালিকের পরিবারের সদস্যরা। তাঁকে বাড়ির তালা খুলে দিতে অনুরোধ করা হয়। আরতি দেবীর মেয়ের সাফ কথা, চোদ্দ বছর ধরে থাকতে না পেরে তাঁক মাকে এদিক-ওদিকে বাড়ি ভাড়া নিয়ে থাকতে হচ্ছে। এটা আর চলতে পারে না। 

বাড়ির মালিক, তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার বাসিন্দারাও ক্ষোভে ফেটে পড়েন। অনেক বিজেপির কর্মী-সমর্থকই চোর চোর স্লোগান দেন বলে খবর। এলাকার এক বাসিন্দা বলছেন, “দীর্ঘদিন ধরে বাড়ি দখল করে রয়েছেন। বাড়ির মালিকের স্বামী মারা গিয়েছেন। তারপরেও তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। বারবার জয়প্রকাশ মজুমদারকে নোটিস দেওয়া হলেও তিনি বাড়ি খালি করেননি।”  উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে উত্তর বিধাননগর থানার পুলিশ। পুলিশের সঙ্গেই থানায় যান বাড়ির মালিক আরতি দেবী। তাঁর অভিযোগের ভিত্তিতেই শেষে আটক করা হয় তৃণমূল মুখপাত্রকে। তারপর তাঁকে গ্রেফতার করাও হয়। তাঁর বিরুদ্ধে বাড়ির মালিক আরতী রায়চৌধুরীকে হুমকি, শ্লীলতাহানি-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতকে আগামীকাল বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হবে।

Follow Us