AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC: উত্তর প্রদেশেও প্রার্থী দিচ্ছে তৃণমূল, কত আসনে? সপা কি সমর্থন দিচ্ছে

TMC: বিরোধীদের ইন্ডিয়া জোটের অন্যতম প্রধান শরিক দল তৃণমূল কংগ্রেস। ইন্ডিয়া জোটের তরফে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে কারও নাম জানানো না হলেও, এক্ষেত্রে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলছে বহুদিন ধরেই। এমন অবস্থায় বাংলার বাইরেও সাংগঠনিক ক্ষমতা বিস্তার হলে, সেই পথ আরও সুগম হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

TMC: উত্তর প্রদেশেও প্রার্থী দিচ্ছে তৃণমূল, কত আসনে? সপা কি সমর্থন দিচ্ছে
উচ্চ পর্যায়ের বৈঠকে তৃণমূলImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 15, 2024 | 8:42 PM
Share

কলকাতা: লোকসভা ভোটে এখনও পর্যন্ত ৪৮ আসনে প্রার্থী দিচ্ছে তৃণমূল। ব্রিগেডের জনগর্জন সভার মঞ্চ থেকেই বাংলার ৪২ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে তৃণমূল। নবীন প্রবীণের মিশেলে অভিজ্ঞতা ও তারুণ্য উভয়কেই গুরুত্ব দেওয়া হয়েছে প্রার্থী তালিকায়। তবে শুধু বাংলাতেই নয়, জাতীয় রাজনীতিতে ক্ষমতা বিস্তারের লক্ষ্যে অন্যান্য একাধিক রাজ্যেও প্রার্থী দিয়েছে তৃণমূল। যেমন গতকালই বিজেপি শাসিত অসমে চারটি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে তৃণমূল। অসমের চারটি আসন – কোকরাঝড়, বারপেটা, লখিমপুর ও শিলচরে প্রার্থীর নাম ঘোষণা করেছে ঘাসফুল শিবির।

শুধু তাই নয়, এর পাশাপাশি উত্তর প্রদেশেও ভোটে লড়ছে তৃণমূল। সেখানেও একটি লোকসভা আসনে প্রার্থী দিয়েছেন মমতা। উত্তর প্রদেশের ভদোহী লোকসভা কেন্দ্র থেকে লড়বেন ঘাসফুলের প্রার্থী। প্রার্থীর নাম ললিতেশপতি ত্রিপাঠী। সেখানে অখিলেশের সমাজবাদী পার্টির সমর্থন নিয়ে ভোটে লড়বে তৃণমূল। আজই সপার তরফে এক্স হ্যান্ডেলে এ কথা জানানো হয়েছে। এছাড়া আগেই মেঘালয়ে একটি আসনে ভোটে লড়াইয়ের সিদ্ধান্তের কথা জানিয়েছিল তৃণমূল। সব মিলিয়ে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের ৪২ আসন, অসমের চারটি আসন, উত্তর প্রদেশের একটি আসন এবং মেঘালয়ের একটি আসন – মোট ৪৮টি আসনে প্রার্থী দিচ্ছে ঘাসফুল শিবির।

উল্লেখ্য, বিরোধীদের ইন্ডিয়া জোটের অন্যতম প্রধান শরিক দল তৃণমূল কংগ্রেস। ইন্ডিয়া জোটের তরফে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে কারও নাম জানানো না হলেও, এক্ষেত্রে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলছে বহুদিন ধরেই। এমন অবস্থায় বাংলার বাইরেও সাংগঠনিক ক্ষমতা বিস্তার হলে, সেই পথ আরও সুগম হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Follow Us