AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maa Flyover: মা উড়ালপুলে বড় দুর্ঘটনায় কবলে সেনার ট্রাক, পার্ক সার্কাস যাওয়ার পথে হারাল নিয়ন্ত্রণ

Kolkata: আবহাওয়া অফিস আগেই বলেছিল যে বৃষ্টি হবে। তেমনই সোমবার রাত থেকে বৃষ্টি শুরু হয়ে যায় কলকাতা শহর সহ জেলায়-জেলায়। সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে চলে যায় উল্টোপ্রান্তে।

Maa Flyover: মা উড়ালপুলে বড় দুর্ঘটনায় কবলে সেনার ট্রাক, পার্ক সার্কাস যাওয়ার পথে হারাল নিয়ন্ত্রণ
মা উড়ালপুলে দুর্ঘটনাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 24, 2026 | 7:32 AM
Share

কলকাতা: সাত-সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা মা উড়ালপুলে। নিয়ন্ত্রণ হারাল মিলিটারি ট্রাক। সায়েন্স সিটি থেকে পার্ক সার্কাস যাওয়ার প্রান্তে দুর্ঘটনার কবলে পড়ে ট্রাকটি। তখনই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। এর আগেও মা উড়ালপুলে দুর্ঘটনা ঘটেছে। তবে সেনার ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে এমনটা এর আগে খুব একটা শোনা যায়নি।

আবহাওয়া অফিস আগেই বলেছিল যে বৃষ্টি হবে। তেমনই সোমবার রাত থেকে বৃষ্টি শুরু হয়ে যায় কলকাতা শহর সহ জেলায়-জেলায়। সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে চলে যায় উল্টোপ্রান্তে। দুমড়ে যায় ট্রাকটি। জানা যাচ্ছে, ট্রাকের ভিতরে ছিলেন তিনজন জওয়ান। তবে কোনও প্রাণহানি হয়নি। আহত হয়েছেন দুই জওয়ান। স্থানীয় বাসিন্দারাই উদ্ধার করে আহতদের নিয়ে যায় হাসপাতালে।

প্রসঙ্গত, মা উড়ালপুলে বহুবার দুর্ঘটনা ঘটেছে। বিশেষত, বাইক আরোহীদের দুর্ঘটনার খবর বেশি করে সামনে আসে। কখনও নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের রেলিং টপকে পড়ে মৃত্যু হয়, কখনও আবার চিনা মাঞ্জায় আহত হন অনেকে। কলকাতা ট্রাফিক পুলিশ আগেই ব্যবস্থা নিয়েছে যাতে দুর্ঘটনা রোধ করা যায়। তারপরও বহুবার দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা এড়াতে প্রথম দিকে রাত ৯টার পর থেকে বাইক আরোহীদের জন্য় উড়ালপুলের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। তবে, সাধারণের সুবিধার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ফের বাইক আরোহীদের জন্য চালু করা হয় মা উড়ালপুল।

‘রাহুলের উচিত মমতাকে আসন ছেড়ে দেওয়া’, মণিশঙ্করের মুখে মমতার প্রশংসা
‘রাহুলের উচিত মমতাকে আসন ছেড়ে দেওয়া’, মণিশঙ্করের মুখে মমতার প্রশংসা
সেই বোমা! শুনেই বুক কেঁপে উঠল তামান্নার মায়ের
সেই বোমা! শুনেই বুক কেঁপে উঠল তামান্নার মায়ের
মুকুল রায়ের নশ্বর দেহ কাঁচরাপাড়ার বাড়িতে, শেষযাত্রায় নেতা...
মুকুল রায়ের নশ্বর দেহ কাঁচরাপাড়ার বাড়িতে, শেষযাত্রায় নেতা...
ভাটপাড়া থানার অভিযানে উদ্ধার ৫টি দেশি আগ্নেয়াস্ত্র...
ভাটপাড়া থানার অভিযানে উদ্ধার ৫টি দেশি আগ্নেয়াস্ত্র...
বিজেপি সরকার গড়ার ডাক দিয়ে বঙ্গবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রীর
বিজেপি সরকার গড়ার ডাক দিয়ে বঙ্গবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রীর
নদিয়ার হাঁসখালি কি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের করিডোর?
নদিয়ার হাঁসখালি কি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের করিডোর?
বঙ্গবাসীর যন্ত্রণায় মন ভারাক্রান্ত, চিঠিতে লিখেছেন মোদী
বঙ্গবাসীর যন্ত্রণায় মন ভারাক্রান্ত, চিঠিতে লিখেছেন মোদী
যুবসাথীর ফর্ম নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা আরামবাগের বিডিও অফিসের সামনে
যুবসাথীর ফর্ম নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা আরামবাগের বিডিও অফিসের সামনে
বিধাননগরে ভাড়াবাড়ি থেকে চলছিল জঙ্গি মডিউল!
বিধাননগরে ভাড়াবাড়ি থেকে চলছিল জঙ্গি মডিউল!
প্রধান বিচারপতির সঙ্গে কমিশনের ভার্চুয়াল বৈঠক হয়, বোঝানো হল সব..
প্রধান বিচারপতির সঙ্গে কমিশনের ভার্চুয়াল বৈঠক হয়, বোঝানো হল সব..