AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Weather Update: বাংলাদেশ থেকে ধেয়ে আসছে…, আজ সন্ধে থেকে কতটা তাণ্ডব কলকাতায়?

Kolkata Weather Updates: ইতিমধ্যেই কলকাতার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্রতি ঘণ্টায় ২০ থেকে ৩০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। ২৪ ঘণ্টায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কলকাতায় রাত থেকে বৃষ্টি শুরু হয়ে চলতে পারে সকাল পর্যন্ত। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা উপকূল ও পশ্চিমের জেলাতেও।

Latest Weather Update: বাংলাদেশ থেকে ধেয়ে আসছে..., আজ সন্ধে থেকে কতটা তাণ্ডব কলকাতায়?
কলকাতার আবহাওয়াImage Credit: Debajyoti Chakraborty/NurPhoto via Getty Images
| Edited By: | Updated on: Aug 12, 2026 | 4:32 PM
Share

কলকাতা: সোমবার রাতে মেঘভাঙা বৃষ্টিতে ভেসেছিল বাংলা। চরম ভারী বৃষ্টিতে কার্যত নাজেহাল অবস্থা হয়েছিল কলকাতা ও হাওড়ায়। আবহাওয়ার লেটেস্ট আপডেট (বিকেল ৪) অনুযায়ী, মৌসম ভবন জানাচ্ছে, অতি ভারী বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা। কারণ স্থলভাগের দিকে ধীরে-ধীরে এগোচ্ছে সেটি।

মৌসম ভবন দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলাতে লাল সতর্কতা জারি করেছে। পাশাপাশি কলকাতা সহ শহরতলিগুলিতে কমলা সতর্কতা জারি হয়েছে। আবহবিদরা বলছেন, একটি গভীর নিম্নচাপ ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরে। সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর আগামী ২৪ ঘণ্টায় সেটি দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। সেই কারণে জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। কোথাও-কোথাও চরম ভারী বৃষ্টিরও পূর্বাভাস থাকছে।

এর আগের বর্ষাতেও নিম্নচাপ, অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল। তবে বাংলায় না প্রবেশ করে ওড়িশায় দিকে চলে যায়। সেই কারণে ওড়িশায় বৃষ্টির পরিমাণ কার্যত বেড়ে যায়। তবে এই নিম্নচাপটি বাংলাদেশ থেকে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি-সহ জেলা হয়ে ধীরে ধীরে এগোবে পশ্চিম দিকে।

ইতিমধ্যেই কলকাতার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্রতি ঘণ্টায় ২০ থেকে ৩০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। ২৪ ঘণ্টায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কলকাতায় রাত থেকে বৃষ্টি শুরু হয়ে চলতে পারে সকাল পর্যন্ত। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা উপকূল ও পশ্চিমের জেলাতেও। শনি ও রবিবার ঝড়-বৃষ্টির দাপট কমবে। বৃষ্টি হলেও তা বিক্ষিপ্ত ভাবে চলবে।

Follow Us
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু