AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengal Election Counting Violence 2026: ‘জয় বাংলা’ স্লোগান দিতেই ‘মার’, বেলা গড়াতেই শুরু অশান্তি, লাঠিচার্জ পুলিশের

Election Counting Violence 2026: পঞ্চম রাউন্ডে বারাকপুরের বিজেপির প্রার্থী কৌস্তভ বাগচি ৯০২৭ ভোটে এগিয়ে রয়েছেন। নোয়াপাড়া বিধান সভায় বিজেপির প্রার্থী অর্জুন সিং ৩ রাউন্ডের গননার শেষে ৫০৫৩ ভোটে এগিয়ে রয়েছেন। জগদ্দল বিধান সভায় বিজেপির প্রার্থী ৩য় রাউন্ডে ২৫৫৬ ভোটে এগিয়ে রয়েছেন।

Bengal Election Counting Violence 2026: 'জয় বাংলা' স্লোগান দিতেই 'মার',  বেলা গড়াতেই শুরু অশান্তি, লাঠিচার্জ পুলিশের
গণনাকেন্দ্রে হাতাহাতিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 04, 2026 | 1:37 PM
Share

কলকাতা:  বেলা একটা গড়িয়েছে। এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে বিজেপি ১৯৬, বিজেপি ৮৯। বেলা গড়াতেই একাধিক জায়গায় বাজতে শুরু করে ডিজে, উড়তে থাকে গেরুয়া আবির। তার সঙ্গে সঙ্গে একাধিক প্রান্ত থেকে আসতে শুরু করেছে অশান্তির খবর। বারাকপুরে তৃণমূলের এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ। কমিশনের তরফ থেকে DEO-কে বিষয়টি দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন গণনাকেন্দ্রের বাইরেই জয় বাংলা স্লোগান দেন তৃণমূল কর্মী সমর্থকরা। পাল্টা শুরু হয় জয় শ্রী রাম স্লোগান। এরপরই দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। আসে কেন্দ্রীয় বাহিনীও।

এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন,  পঞ্চম রাউন্ডে বারাকপুরের বিজেপির প্রার্থী কৌস্তভ বাগচি ৯০২৭ ভোটে এগিয়ে রয়েছেন। নোয়াপাড়া বিধান সভায় বিজেপির প্রার্থী অর্জুন সিং ৩ রাউন্ডের গননার শেষে ৫০৫৩ ভোটে এগিয়ে রয়েছেন। জগদ্দল বিধান সভায় বিজেপির প্রার্থী ৩য় রাউন্ডে ২৫৫৬ ভোটে এগিয়ে রয়েছেন। ভাটপাড়া বিধান সভার বিজেপির প্রার্থী পবন কুমার ৭০০৫ ভোটে এগিয়ে রয়েছেন। এই বেল্টটার অধিকাংশ এলাকাতেই বিজেপি এগিয়ে রয়েছে।

আর এর সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রান্ত থেকে অশান্তি খবর আসতে শুরু করেছে। ক্যানিং পূর্বের গণনা কেন্দ্রে তুমুল উত্তেজনা। গণনা কেন্দ্রের মধ্যে থেকেই হই হই রব!আসানসোল গণনা কেন্দ্রের বাইরে উত্তেজনা। গণনা কেন্দ্র থেকে কিছুটা অদূরে তৃণমূল ক্যাম্প অফিসে হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাস্থলে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী। আসানসোলে ইঞ্জিনিয়ারিং কলেজের বাইরে গণনা কেন্দ্রের বাইরে তৃণমূলের ক্যাম্পে অশান্তি। বিজেপি তৃণমূল সংঘর্ষ। ক্যাম্প অফিস ভাঙচুর। লাঠিচার্জ।

Follow Us